Advertisement
E-Paper

পর্যটনকেন্দ্রে ভিডিয়ো বানাতে গিয়ে মুশকিলে তরুণী, মোবাইল নিয়ে পালাল দুষ্টু বাঁদর! তার পর? ভাইরাল ভিডিয়ো

নীচে মোবাইল রেখে নিজের ভিডিয়ো করছেন তরুণী। মোবাইলটির উপর চোখ আটকাল এক বাঁদরের। ছুটে এসে মোবাইলটি তুলে দৌড় লাগাল দুষ্টু বাঁদর। Post: card বাঁদরের মোবাইল চুরি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পর্যটনস্থানে ভিডিয়ো বানাচ্ছিলেন তরুণী। মেঝের উপর মোবাইল রেখে সেটির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। একটি বাঁদরের সেই মোবাইলের উপর চোখ পড়ল। ছুটে এসে মোবাইলটি তুলে দৌড় লাগাল দুষ্টু বাঁদর। তার পর কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ে ঘেরা পর্যটন স্থান। সেখানে নীচে মোবাইল রেখে নিজের ভিডিয়ো করছেন তরুণী। মোবাইলটির উপর চোখ আটকাল এক বাঁদরের। লাফিয়ে এসে মোবাইলের পাশে বসে সেটিকে দেখতে লাগল। তরুণী বুঝলেন বাঁদরের মতলব ভাল নয়। কী করা উচিত বোঝার আগেই বাঁদরটি মোবাইল তুলে দৌড়োতে লাগল। তরুণী চিৎকার করতে করতে বাঁদরটির পিছনে ছোটা শুরু করলেন। কিন্তু বাঁদরটি তরুণীর কথা কানে তুলল না। সেটি নিজছন্দে মোবাইল হাতে দৌড়ে চলল। তরুণী মোবাইল ফিরিয়ে নেওয়ার আর্জি জানাতে জানাতে বাঁদরের পিছনে ছুটে চললেন। বেশ অনেকটা পথ অতিক্রমের পর বাঁদরটির মোবাইলের প্রতি অনীহা জন্মাল। হয়তো সেটি বুঝল এ জিনিস নিয়ে তার কাজ নেই। তাই মোবাইলটি নীচে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে গেল বাঁদরটি। তরুণী মোবাইল ফিরে পেলেন।

‘অলসোমিঋদ্ধি_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় চার লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরেছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাঁদরের ব্লগ।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাঁদরের জন্য তরুণীর ভিডিয়ো ভাইরাল হয়ে গেল।’’

Viral Video animal video monkey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy