Advertisement
E-Paper

যন্ত্রের কাছে যেতেই অদ্ভুত ফ্যাঁসফ্যাঁস শব্দ, উঁকি মারতেই দেখতে পেলেন ‘অনাহূত অতিথিকে’! তার পর?

যন্ত্রের কাছে যেতেই অদ্ভুত শব্দ পেলেন কর্মীরা। মনে হল, কোনও প্রাণী যেন যন্ত্রের ভিতর ঢুকে আটকে গিয়েছে। উঁকি মারতেই দেখতে পেলেন তাঁদের আশঙ্কাই সত্যি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৮
machine

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলছে ইমারত তৈরির কাজ। প্রতি দিনের মতো কাজে গিয়েছেন কর্মীরা। কিন্তু যন্ত্রের কাছে যেতেই অদ্ভুত শব্দ পেলেন। মনে হল, কোনও প্রাণী যেন যন্ত্রের ভিতর ঢুকে আটকে গিয়েছে। উঁকি মারতেই দেখতে পেলেন তাঁদের আশঙ্কাই সত্যি। যন্ত্রের ভিতর আটকে রয়েছে এক প্রাণী। তার পর কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঘটেছে আমেরিকার বার্বেরতোনে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যন্ত্রের ভিতর থেকে ভেসে আসছে মিউ মিউ ডাক। শুনে মনে হচ্ছে যেন কোনও বিড়ালছানা সেটির ভিতর আটকে রয়েছে। এক তরুণ এগিয়ে গিয়ে যন্ত্রটির ভিতর উঁকি মারলেন। দেখা গেল তাঁর ভাবনাই সত্যি। যন্ত্রের ভিতর আটকে রয়েছে একটি কমলা রঙের বিড়ালছানা। সেটি ডাক ছেড়ে পায়চারি করে চলেছে। সেখান থেকে বেরোনোর লক্ষ্যেই তেমনটা করছে মার্জার সন্তান। কিন্তু যন্ত্রের উপর থেকে সেটিকে বার করার কোনও উপায় দেখা গেল না। সেখানে হাত ঢোকানোর জায়গাই নেই, বিড়ালছানা বার করে আনা তো অনেক দূরের ব্যাপার। তা হলে কী করা যায়? যন্ত্রটির নীচে ঢুকে গেলেন তরুণ। ড্রিল যন্ত্রের সাহায্যে উক্ত যন্ত্রের তলায় থাকা অংশটি খুললেন তিনি। সেটি খুলতেই বেরিয়ে এল বিড়ালছানা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রিভাররিচকন্সট্যাকশন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণের কাজের প্রশংসা করেছেন।

Viral Video cat animal video USA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy