Advertisement
E-Paper

নামী খাদ্য সরবরাহকারী সংস্থা থেকে পাও ভাজী অর্ডার করে ফ্যাসাদে তরুণ! ‘বাড়তি জিনিস’ দেখে চোখ কপালে তরুণের

এক তরুণ নামী অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা থেকে পাও ভাজী অর্ডার করেছিলেন। কিন্তু সেটিতে যা পেয়েছেন তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭
pav bhaji

—প্রতীকী ছবি।

আজকাল অধিকাংশ মানুষই অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা থেকে খাবার কিনে খান। কেউ নিত্য তাদের ভরসায় দিন গুজরান করেন। কিছু মানুষ মাঝেমধ্যে সেগুলির দ্বারস্থ হন। কিন্তু অনলাইনে খাবার কিনে খান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এক তরুণ নামী অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা থেকে পাও ভাজী অর্ডার করেছিলেন। কিন্তু সেটিতে যা পেয়েছেন তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তরুণের। সেই পোস্ট বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পোস্ট অনুযায়ী, তরুণ তাঁর খাবারে একটা পোড়া বিড়ি পেয়েছেন। পাও ভাজীর সঙ্গে দেওয়া পেঁয়াজকুচির সঙ্গে ছিল সেই পোড়া বিড়িটা। তরুণ যদিও পোস্টে কোনও রাগ বা উদ্বেগ প্রকাশ করেননি। উল্টে মজার ছলে জানিয়েছেন পোড়া বিড়ি দিয়ে কাজ নেই। পোড়া না হলে ভাল হত। বিনামূল্যে এমন জিনিস পেয়ে লাভ নেই।

তরুণ যতই মজার ছলে পোস্টটি করে থাকুক তা উক্ত খাদ্য সরবরাহকারী সংস্থার নজর কেড়েছে। সংস্থার থেকে তরুণের সঙ্গে যোগাযোগ করা হয়। এখানেই শেষ নয়। সেই সংস্থা থেকে তরুণকে ১০০ টাকার কুপনও দেওয়া হয়। তা পেয়ে খুশি তরুণ।

‘প্রি_ও’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের মনে ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছেন। অনেকে যদিও এই ঘটনায় উক্ত খাদ্য সরবরাহকারীর কোনও দোষ দেখছেন না। তাঁদের মতে, যে রেস্তরাঁ থেকে খাবার এসেছিল, সেই রেস্তরাঁর নামে অভিযোগ করা উচিত।

Bizarre Incident Bizarre Zomato Food Delivery App

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy