Advertisement
E-Paper

বৃষ্টিতে গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি গর্ত ঢাকা হল গালিচায়! সমালোচনার উত্তরে কর্তৃপক্ষ দিলেন বিচিত্র যুক্তি

উত্তরপ্রদেশের লখনউয়ের উন্নাওয়ে পাকা রাস্তায় বৃষ্টির কারণে তৈরি হল গর্ত। সেই গর্ত নিমেষে ঢেকেও দিলেন কর্মীরা। এক অভিনব উপায়ে করলেন সে কাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২
cave-in

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তা যেমন এক দিনে তৈরি হয় না, তেমনই তা বানাতে খরচও কম হয় না। কোটি কোটি টাকা খরচ করে সরকার আমাদের জন্য রাস্তা তৈরি করে। কিন্তু প্রায় প্রতি বর্ষাতেই সেই রাস্তাগুলির বেহাল চিত্র ধরা পড়ে আমাদের সামনে। উত্তরপ্রদেশের লখনউয়ের উন্নাওয়ে পাকা রাস্তায় বৃষ্টির কারণে তৈরি হল গর্ত। সেই গর্ত নিমেষে ঢেকেও দিলেন কর্মীরা। এক অভিনব উপায়ে করলেন সে কাজ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। তা ঘিরে শোরগোল পড়েছে নেটপাড়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। গঙ্গা এক্সপ্রেসওয়ের যে অংশ উন্নাও-রায়বরেলীকে যুক্ত করছে, সেই অংশের দহী চৌকীর কাছের অংশে গর্তটি সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে গর্তটি সৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে রাস্তার নীচের মাটি সরে যায়। এর জেরে গর্তটি সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় বিশাল গর্ত। সেটির উপর পাতা হয়েছে গালিচা। ট্রাফিক কোণ দিয়ে আটকে রাখা হয়েছে সেই গালিচাকে। তা গর্তের ভিতর যাতে পড়ে না যায় সেই কারণেই ওই ব্যবস্থা করা হয়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, গালিচা দিয়ে সাময়িক ভাবে গর্তটি ঢেকে রাখা হয়েছিল। বৃষ্টির জল যাতে গর্তের মধ্যে ঢুকতে না পারে সেই কারণেই এমনটা করা হয়েছিল বলে দাবি। কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ত চোখে পড়ার আড়াই ঘণ্টার মধ্যে তা মেরামত করে দেওয়া হয়েছে।

‘বেনারাসিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় আড়াই হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। গর্তে গালিচা পাতা ঘিরে নেটপাড়ায় হাসির রোল উঠেছে।

Viral Video Ganga Expressway Uttar Pradesh Lucknow Heavy Rain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy