Advertisement
E-Paper

রেলের হাসপাতালে অজগরের হানা! আতঙ্ক ছড়াল রোগীদের মধ্যে, খবর গেল উদ্ধারকারীদের কাছে, তার পর?

হাসপাতাল চত্বরে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী-সহ তাঁদের বাড়ির লোকজন, ডাক্তার এবং কর্মীরা। দু’ঘণ্টা ঘরে সেখানেই ঘোরাফেরা করে ভয়াল সরীসৃপটি। তার পর কী হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১
python

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঢুকে পড়ল অজগর। ভয়ে শিউরে উঠলেন রোগীরা। রোগীদের বাড়ির লোকজনের মধ্যেও দেখা গেল আতঙ্ক। হকচকিয়ে গেলেন ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা। দু’ঘণ্টা ঘরে সেখানেই ঘোরাফেরা করল ভয়াল সরীসৃপটি। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলার জামালপুরের কালী পাহাড়ের পাদদেশে অবস্থিত রেলওয়ে মেইন হাসপাতালে। সেখানের পুরুষদের ওয়ার্ডে ঢুকে পড়ে একটি অজগর। হাসপাতালের পাশের ঝোপঝাড় থেকেই সেটি হাসপাতালের ভিতর ঢুকেছে বলে অনুমান করা হচ্ছে। হাসপাতাল থেকে সাপ উদ্ধারকারীর দলকে খবর দেওয়া হয়। উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের ওয়ার্ডের ভিতর আসবাবের উপর পেল্লায় অজগর। এক তরুণ এগিয়ে গিয়ে সাপটির মাথার কাছটা চেপে ধরলেন। তার পর লেজ ধরে সাপটিকে সেখান থেকে তুলে আনলেন তরুণ। সাপটি ছটফট করতে লাগল। হাঁ করে তরুণকে আক্রমণ করার চেষ্টা করল ভয়াল সরীসৃপটি। তরুণ আবার সাহস করে সেটিকে মেঝের উপর রাখলেন। তৎক্ষণাৎ সাপটি পালানোর পথ খোঁজা শুরু করল। কিন্তু মুহূর্তের মধ্যে তরুণ সাপটিকে পুনরায় পাকড়াও করলেন। তার পর সেটিকে জল দিয়ে ধুয়ে বস্তার ভিতর ঢুকিয়ে দিলেন। সাপ উদ্ধারের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিউজ়৪নেশনস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। হাসপাতালে অত বড় সাপ ঢুকে পড়েছে দেখে আতঙ্কে নেটপাড়া।

Viral Video Snake Video Python Bihar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy