Advertisement
E-Paper

‘ভাল ছেলে’র তকমা দিয়েও প্রেমের প্রস্তাব নাকচ! অদ্ভুত এক কারণ দিলেন তরুণী, বিরক্ত হল নেটপাড়াও

তরুণীর কথা অনুযায়ী, তরুণ মানুষ হিসাবে খুবই ভাল। তিনি তরুণীর খেয়াল রাখতেন। তরুণীকে কখনও অসম্মান করতেন না। সর্বদা তাঁর খোজখবর নিতেন এবং অত্যন্ত দয়ালু ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭
proposal

—প্রতীকী ছবি।

প্রেম শুরুর মুহূর্ত বড়ই সুন্দর। একে অপরের সঙ্গে রাত জেগে কথা বলা, তাঁদের কথা শুনে নিজের মনে হেসে চলা, কাজের ফাঁকে পছন্দের মানুষটির খোঁজ নেওয়া এমন নানা মুহূর্তে বাঁধা থাকে প্রেমের শুরুটা। এক তরুণী কথা বলা শুরু করেছিলেন এক তরুণের সঙ্গে। তাঁকে মনেও ধরেছিল তরুণীর। কিন্তু সেই তরুণ প্রেমের প্রস্তাব দিতেই বেঁকে বসলেন তরুণী। এক অদ্ভুত কারণে তরুণের প্রস্তাব নাকচ করলেন তরুণী। তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তরুণীর কথা অনুযায়ী, তরুণ মানুষ হিসাবে খুবই ভাল। তিনি তরুণীর খেয়াল রাখতেন। তরুণীকে কখনও অসম্মান করতেন না। সর্বদা তাঁর খোজখবর নিতেন এবং অত্যন্ত দয়ালু ছিলেন। তরুণীর মতে তরুণ খুবই ভাল ছেলে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তরুণের প্রেমের প্রস্তাব গ্রহণ করেননি তরুণী। সেই প্রস্তাব গ্রহণ না করার কারণ শুনে চমকাতে হয়।

তরুণীর তরুণের প্রেমের প্রস্তাব গ্রহণ না করার কারণ, তরুণ উচ্চতায় খাটো। তরুণীর তরুণের প্রতি শরীরী আকর্ষণ নেই। সম্পর্কের ক্ষেত্রে সেটা থাকা জরুরি। শরীরী আকর্ষণ না থাকার কারণ একটাই, তরুণের উচ্চতা খাটো। সেই কারণে তরুণী তাঁর প্রেমের প্রস্তাব নাকচ করে দেন।

‘চায়পাগলু’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটি পোস্ট করা হয়েছে। পোস্টটি প্রচুর ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক তরুণীর কাজের বিরোধিতা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সব কিছু ঠিক থেকে থাকলে কেবল উচ্চতার জন্য প্রেমের প্রস্তাব নাকচ করা বোকামি ছাড়া আর কিছুই নয়।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনার নিজের উচ্চতা কত?’’

Bizarre Incident Bizarre Break Up Issue Rejection

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy