Advertisement
E-Paper

লরিতে আচমকা আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ! জাতীয় সড়কে থমকে গেল যান চলাচল, ভাইরাল ভিডিয়ো

হঠাৎই একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই গোটা লরি আগুনের গ্রাসে চলে যায়। ব্যাহত হয় যান চলাচল। লরির আরোহীদের কী হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৭:২৮
truck

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জাতীয় সড়ক ধরে ছুটে যাচ্ছিল একের পর এক গাড়ি। হঠাৎই একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই গোটা লরি আগুনের গ্রাসে চলে যায়। ব্যাহত হয় যান চলাচল। লরির আরোহীদের কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের হিন্দোলির কাছে কাঞ্চি উপত্যকায়। সেখানে এনএইচ-৫২ জাতীয় সড়ক ধরে ছুটে যাচ্ছিল লরিটি। সেই সময় তাতে আগুন ধরে যায়। বিপদের আঁচ বুঝে চালক তৎক্ষণাৎ লরি থেকে ঝাঁপ দেন। ফলত প্রাণে বেঁচে যান তিনি। দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলে পুনরায় স্বাভাবিক ছন্দে যান চলাচল শুরু হয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি লরি। দাউ দাউ করে আগুন জ্বলছে তাতে। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। সময় যত এগোচ্ছে, ধোয়ার রং তত গাঢ় হচ্ছে। জাতীয় সড়ক জুড়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। সকলে দাঁড়িয়ে লরিতে লাগা আগুন দেখে চলেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দেওলি.সিটি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। লরিতে আগুন লাগার ভিডিয়ো দেখে আতঙ্কে নেটপাড়া।

Viral Video Rajasthan Fire Incident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy