Advertisement
E-Paper

এটিএম লুটতে ঢুকে আটকে গেল দুই চোর, পুলিশ এসে শাটার খুলে করল উদ্ধার, দিল মার! ভাইরাল ভিডিয়ো

চোরগুলি ভেবেছিল লুট শেষে শাটার খুলে বেরিয়ে যাবে। কিন্তু এটিএমের ভিতর আটকে যায় চোরেরা। অন্য দিকে স্থানীয়েরা পুলিশে খবর দেন। শেষে পুলিশ এসে শাটার খুলে চোরদের সেখান থেকে বার করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১০:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এটিএমে লুট চালাতে এসে সমস্যায় দুই চোর। শাটার ফেলে লুট চালাতে গিয়ে পড়ল বিপত্তিতে। চোরগুলি ভেবেছিল লুট শেষে শাটার খুলে বেরিয়ে যাবে। কিন্তু এটিএমের ভিতর আটকে যায় চোরেরা। অন্য দিকে ব্যাঙ্কের নজরদারি ব্যবস্থা ম্যানেজারের কাছে চোরের উপস্থিতির খবর পৌঁছে দেয়। তিনি পুলিশে খবর দেন। শেষে পুলিশ এসে শাটার খুলে চোরদের সেখান থেকে বার করে। মজার সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি রাজস্থানের নাগপুরে ঘটেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এটিএমের বাইরে পুলিশের ভিড়। ম্যানেজারের দাবি, সেটির ভিতরে নাকি দু’জন চোর রয়েছে। অন্য দিকে তারস্বরে বেজে চলেছে সাইরেন। পুলিশ বাইরে দাঁড়িয়ে শাটারের তালা খুলল। শাটার তুলতেই দরজার সামনেই পাওয়া গেল চোরের দেখা। পুলিশেরা এটিএমের ভিতর ঢুকেই চোরেদের মারতে শুরু করল। মেঝের উপর পড়ে থাকতে দেখা গেল এটিএমের যন্ত্র কাটার মেশিন। এটিএমের যন্ত্রটিকেও অর্ধেক খুলে থাকতে দেখা গেল। পুলিশকর্মীরা দুই চোরকে সমানে মেরে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জাস্টঅ্যাডাল্টিং’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই সমস্ত চোরদের জামিন অযোগ্য মামলায় শাস্তি দেওয়া উচিত।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভাল হয়ে মার খেয়েছে।’’

Viral Video Rajasthan ATM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy