সমাজমাধ্যমে প্রতিদিন এমন সব ভিডিয়ো প্রকাশ্যে আসে, যা দেখে কয়েক মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অটোর মাথায় চড়ে সফর করছে একটি কুমির! ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। অনেক প্রশ্নও তুলেছেন ভিডিয়োর সত্যতা নিয়ে। দাবি করা হচ্ছে ঘটনাটি মধ্যপ্রদেশের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কংক্রিটের রাস্তা গিয়ে এগিয়ে চলেছে অটো। অটোর মাথায় একটি কুমির! আরাম করে শুয়ে রয়েছে সে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে। এক নজরে দেখলে দৃশ্যটি এতটাই অদ্ভুত মনে হয় যে, আসলে কী ঘটছে তা বোঝা কঠিন। কুমিরটিকে ছাদের ওপর বেশ আরামেই শুয়ে থাকতে দেখা যায়। অটোও চলতে থাকে নিজস্ব গতিতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সাধারণত মানুষ নদী বা চিড়িয়াখানায় কুমির দেখে অভ্যস্ত। কিন্তু চলন্ত অটোর ছাদে কুমির দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা অবাক হয়েছেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রিয়ো’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কুমিরটি কী ভাবে অটোর ছাদে উঠল, তা নিয়ে প্রশ্নও তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘অটোর ছাদে কুমির কী করছে?’’ অন্য এক জন মজা করে লিলেছেন, ‘‘বিপজ্জনক চালক। রাস্তায় ত্রাস সৃষ্টি করছেন। এমনকি, ট্রাফিক পুলিশও হয়তো তাঁকে কোনও জরিমানা করবে না।’’ তবে নেটাগরিকদের অনেকে ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের সন্দেহ, ভিডিয়োটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি।