Advertisement
E-Paper

জঙ্গলে টহলের সময় তেড়ে এল হিংস্র সিংহ! আতঙ্কে চিৎকার ত্রস্ত বনকর্মীদের, তার পর? ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, বন দফতরের গাড়ি নিয়ে জঙ্গলে টহল দিচ্ছিলেন বনকর্মীরা। সেই সময় তাঁরা একটি সিংহ দেখতে পান। শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ সিংহটি দ্রুত গতিতে গাড়ির দিকে দৌড়োতে শুরু করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১১:০২
Video claims lion encountered at forest guards during patrolling in jungle

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল সাফারি যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই বিপজ্জনক। কখন কোন বন্যপ্রাণী সামনে চলে আসবে, তা আগে থেকে বোঝা অসম্ভব। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো সেই ভয়াবহ বাস্তবতারই প্রমাণ দেয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গল সাফারির সময় একটি সিংহ হঠাৎ করেই বন দফতরের গাড়ির দিকে তেড়ে যায়। সিংহটির গতি এতটাই বেশি ছিল মুহূর্তের জন্য আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় বনকর্মীদের। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

জানা গিয়েছে, বন দফতরের গাড়ি নিয়ে জঙ্গলে টহল দিচ্ছিলেন বনকর্মীরা। সেই সময় তাঁরা একটি সিংহ দেখতে পান। শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ সিংহটি দ্রুত গতিতে গাড়ির দিকে দৌড়োতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি গাড়ির খুব কাছাকাছি চলে আসে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহটিকে আক্রমণাত্মক ভাবে তেড়ে আসতে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন বনকর্মীরা। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে দেন গাড়ির চালক। তবে সিংহটি দীর্ঘ সময় ধরে গাড়িটিকে তাড়া করতে থাকে। গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা এক বনকর্মী আতঙ্কে চিৎকার করে ওঠেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োটি দেখলেই বোঝা যায়, সেই মুহূর্তে গাড়ির যাত্রীরা কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভিডিয়ো দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সিংহটি হয়তো গাড়িটিকে ধরে ফেলবে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জ্যারেড ফ্ল্যানাগান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সিংহটির ক্ষিপ্র গতি ও ভয়ঙ্কর রূপ দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়াবহ দৃশ্য দেখে হতবাক! সিংহটি যে গতিতে গাড়িটিকে ধাওয়া করছিল তা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।’’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভাই এটা কোনও সাফারি ছিল না, এটা ছিল আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা।’’

Viral Video animal video Lion Attack Jungle Safari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy