Advertisement
E-Paper

কেকে ছুরি চালাতেই ঝাঁপ উন্মত্ত জনতার, চলল দেদার লুট! পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লেজেন্ডপিএসএইচ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১০:৫২
Video claims people looted cake during independence celebration in Pakistan

ছবি: ইনস্টাগ্রাম।

শুক্রবার স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে পাকিস্তান। আর সে দিনেই প্রকাশ্যে ভারতের প্রতিবেশীর ‘ভিখারির দশা’। স্বাধীনতা দিবস উপলক্ষে নেতার কাটা কেক নিমেষে গায়েব করে দিল জনতা। কাড়াকাড়ি করে কেক তুলে নিয়ে গেলেন মানুষ। মজার সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পাকিস্তানিরা প্রায়ই এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যা পরবর্তী কালে তাদের এবং পুরো দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এমন ঘটনার বহু নিদর্শন রয়েছে। সেই তালিকাতেই সর্বশেষ সংযোজন ১৪ অগস্ট, অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় ঘটা কেক কাটার ঘটনা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানে স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনা হয়েছে সে দেশের পতাকার আদলে তৈরি একটি কেক। সেই কেকটি কাটতে শুরু করেন স্থানীয় এক নেতা। আর সে সময় কেকটিকে ভিড় করে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। কেকটিতে ছুরি চালানোর পর পরই শুরু হয়ে যায় লুণ্ঠন। নিমেষের মধ্যে কেক পাওয়া নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। ঝাঁপিয়ে পড়ে যে যার মতো এক খাবলা কেক নিয়ে পালিয়ে যেতে থাকেন। চোখের পলকে পুরো কেকটি সাবাড় হয়ে যায়। মানুষ এমন ভাবেই কেকটি লুট করছিলেন যে দেখে মনে হচ্ছিল যেন পাকিস্তানিরা জীবনে প্রথম বারের জন্য কেক দেখছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লেজেন্ডপিএসএইচ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পাক নেটাগরিকদের অনেকেও ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই অবাক হয়েছেন এই ভেবে যে কেবল একটি কেক নিয়ে সাধারণ মানুষ এমন বিশৃঙ্খলা কী ভাবে সৃষ্টি করতে পারে! তবে বলাই বাহুল্য পুরো বিষয়টি নিয়ে আবারও সমাজমাধ্যমে মুখ পুড়েছে পাকিস্তানের। হাসির রোল উঠেছে ঘটনাটিকে কেন্দ্র করে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাকিস্তানিরা যে কতটা অজ্ঞ, তা এই ভিডিয়ো দেখলেই বোঝা যায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আবার প্রকাশ্যে পাকিস্তানের ভিখারির দশা। নাগরিক বোধের অভাব।’’

Viral Video Pakistan Cake Instagram Reel Instagram Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy