Advertisement
E-Paper

চাষের জমিতে অজগর! ১০ ফুটের দৈত্য গিলে খেল ২০ কেজির কুকুর, পড়ে রইল পেট ফুলে, তার পর?

খেতের মাঝে চাষিরা শুয়ে থাকতে দেখেন একটি দৈত্যাকার সাপকে। সেটির পেটটি দেখতে অদ্ভুত লাগে তাঁদের। তাঁরা তৎক্ষণাৎ বন দফতরে খবর দেন। সামনে আসে হাড়হিম করা সত্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৫
python

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রতি দিনের ন্যায় খেতে কাজ করছিলেন কৃষকেরা। হঠাৎ চোখে পড়ে এক ভয়াল দৃশ্য। খেতের মাঝে চাষিরা শুয়ে থাকতে দেখেন একটি দৈত্যাকার সাপকে। সেটির পেটটি দেখতে অদ্ভুত লাগে তাঁদের। তাঁরা তৎক্ষণাৎ বন দফতরে খবর দেন। সামনে আসে হাড়হিম করা সত্য। কী জানতে পারেন তাঁরা? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি হরিয়ানার এক গ্রামে ঘটেছে। খেতে দেখতে পাওয়া সাপটি অজগর। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানতে পারা গিয়েছে। চাষিরা যখন সাপটিকে খেতে শুয়ে থাকতে দেখেন, তখন সেটি নিস্তেজ হয়ে পড়েছিল বলে দাবি করেছেন তাঁরা। সেটির পেট অতিরিক্ত ফুলে ছিল। পরে অজগরের পেট থেকে একটি আস্ত কুকুর বেরিয়ে আসে। চাষিদের মতে, সেই কুকুরটির ওজন নাকি প্রায় ২০ কেজি ছিল। সেটিকে গিলে ফেলায় সাপটি আর নড়াচড়া করতে পারছিল না বলে মনে করা হচ্ছে।

গ্রামের মানুষদের মধ্যে হইচই পড়ে যায়। সকলে ভিড় করেন অজগর দেখার জন্য। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সেখান থেকে সরান। অজগরের পাশে ভিড় জমানো যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়েও সতর্ক করেন। এর পর বন দফতরের কর্মীরা অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী এক জঙ্গলে ছেড়ে দেন। এই ঘটনায় অজগরটি কোনও প্রকার আঘাত পায়নি বলে জানতে পারা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খেতের মাঝে শুয়ে রয়েছে অজগর। সেটির পেট ফুলে ঢোল হয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সামনে মানুষ দেখলেই সজাগ হয়ে উঠছে ভয়াল সরীসৃপটি। মাথা তুলে এগিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য। উদ্ধারকারী অত্যন্ত সন্তর্পণে সাপটির কাছে যাওয়ার চেষ্টা করে চলেছেন। অজগরটিও সজাগ হয়ে দেখে চলেছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘হরিয়ানাকেশরি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা সাপটির আকৃতি দেখে আতঙ্কিত।

Snake Viral Video Viral Video Haryana Python

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy