Advertisement
E-Paper

গণেশমূর্তি বিসর্জন দিতে গিয়ে নিজেই উল্টে জলে! সেতু থেকে সোজা নদীতে পড়লেন তরুণ, তার পর?

গণেশমূর্তি বিসর্জন দিতে গিয়ে ঘটল বিপদ। এক তরুণ মূর্তিটির সঙ্গে নীচে নদীতে পড়ে গেলেন। বাকি লোকেদের মাথায় হাত পড়ল। তার পর ঘটল এক অবাক করা ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৬
ganesh

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেতুর নীচ থেকে বয়ে চলেছে নদী। উপর থেকে সেখানে গণেশমূর্তি বিসর্জন দিতে গিয়ে ঘটল বিপদ। এক তরুণ মূর্তিটির সঙ্গে নীচে নদীতে পড়ে গেলেন। বাকি লোকেদের মাথায় হাত পড়ল। তার পর ঘটল এক অবাক করা ঘটনা। কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি তেলঙ্গনার শঙ্করপল্লী মণ্ডলের ফতেপুর মুসী সেতুতে ঘটেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সেতুর উপর লোকজনের ভিড়। সকলে গণেশমূর্তি বিসর্জনের জন্য ভিড় জমিয়েছেন। একদল তরুণ মিলে সেতুর ধারে দাঁড়িয়ে গণেশের মূর্তি তুলে সেতু থেকে নীচে ফেলার জন্য এগোলেন। মূর্তিটিকে ছাড়তেই সেটি হাওয়ায় ভেসে নীচের দিকে পড়তে লাগল। তার পরই চোখে পড়ল এক ভয়াল দৃশ্য। মূর্তিটির সঙ্গে সেতু থেকে পড়ে গেলেন এক তরুণ। একটু হলেই মূর্তিটি তরুণের মাথায় পড়ত। একটুর জন্য বেঁচে গেলেন তিনি। নদীতে পড়ে হাবুডুবু খেতে থাকলেন। তার পর নিজেকে সামলে নিয়ে নদী থেকে উঠে এলেন। সেতুতে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত দেখিয়ে বোঝালেন যে তিনি ঠিক আছেন।

‘ইন্ডিয়াইন২৪আওয়ার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৯ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে ভয় পেয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণের ভাগ্য ভাল ছিল বলে গুরুতর আঘাত পাননি।’’

Viral Video ganesh chaturthi Idol Immersion Telengana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy