Advertisement
E-Paper

টাকা দিতে চাওয়ায় এগিয়ে দিলেন ‘কিউআর কোড’! অত্যাধুনিক ভিখারির ভিডিয়ো দেখে হইচই নেটপাড়ায়

চিন ভ্রমণে যাওয়া এক ভারতীয় ট্রাভেল ভ্লগার রাস্তায় এমন এক অভাবী ব্যক্তিকে খুঁজে পান যিনি নগদ টাকার পরিবর্তে ডিজিটাল উপায়ে অর্থ গ্রহণ করছিলেন। ওই ভ্লগার তাঁর মোবাইল দিয়ে বৃদ্ধের কিউআর কোডটি স্ক্যান করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৪:৩৪
Video shows Chinese man begging by taking payment via QR code

ছবি: ইনস্টাগ্রাম।

বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। সমাজমাধ্যমে এর নানা নিদর্শন প্রতিনিয়ত দেখা যায়। কিন্তু কেউ যদি বলেন যে রাস্তায় ভিক্ষা করলেও মানুষ এখন নগদ টাকা নিতে অস্বীকার করছেন এবং তার বদলে কিউআর কোড দেখাচ্ছেন! হয়তো কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে যাবেন সকলেই। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও চিনে এমনই চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োয় এক বৃদ্ধকে গলায় কিউআর কোড ঝুলিয়ে রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

চিন ভ্রমণে যাওয়া এক ভারতীয় ট্রাভেল ভ্লগার রাস্তায় এমন এক অভাবী ব্যক্তিকে খুঁজে পান যিনি নগদ টাকার পরিবর্তে ডিজিটাল উপায়ে অর্থ গ্রহণ করছিলেন। ওই ভ্লগার তাঁর মোবাইল দিয়ে বৃদ্ধের কিউআর কোডটি স্ক্যান করেন। স্ক্যান করার পর মোবাইল থেকে অনলাইনে ১ ইউয়ান পাঠান ভিক্ষুককে। টাকা পাওয়ার পর বৃদ্ধ হাসিমুখে সেখান থেকে চলে যান। এই দৃশ্য দেখে তরুণ ভ্লগারও হাসি চেপে রাখতে পারেননি। সেই ঘটনার একটি ভিডিয়ো এখন ইন্টারনেটে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নেটপাড়ায় সাড়া ফেলেছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনরোডইন্ডিয়ান’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

ভিডিয়োতে ভারতীয় ওই ভ্লগার জানান যে তিনি অবাক হয়ে লক্ষ করেছিলেন যে ভিক্ষুকের কিউআর কোডটি কোনও সাধারণ ব্যক্তিগত অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নয়, বরং একটি ব্যবসায়িক মার্চেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘প্রযুক্তি কোন জায়গায় গিয়েছে! এখন ভিক্ষুকেরাও কিউআর কোডে টাকা নিচ্ছেন।’’

Viral Video China Beggar Instagram Reel QR Code

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy