Advertisement
E-Paper

‘লজ্জা করা উচিত’! বিমান থেকে আটক হওয়ার সময় সিজেপি নেতাদের দেখে মন্তব্য মহিলা যাত্রীর, উচ্ছ্বাস একাংশের

শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সিজেপির প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৬:৩৭
Video shows CJP leader Saurav Das’s heated argument with woman passenger inside Delhi flight

ছবি: এক্স থেকে নেওয়া।

লজ্জা হওয়া উচিত আপনার। দিল্লিগামী বিমানে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন এক জন মহিলা যাত্রী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সিজেপির প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। তখনই দিল্লিগামী ওই বিমানে দলের সহ-আহ্বায়ক সৌরভ এবং এক মহিলা যাত্রীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ যখন সৌরভকে নিয়ে যাচ্ছিল, তখন ওই মহিলা তাঁকে কিছু একটা বলছেন। সৌরভ বিরক্ত হয়ে তাঁকে পাল্টা কিছু বলেন। জবাবে ওই মহিলা তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘‘আপনার লজ্জা হওয়া উচিত!’’ তবে ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে সৌরভ এবং ওই যাত্রীর মধ্যে ঠিক কী কারণে এই তর্ক-বিতর্ক হয়েছিল, তা স্পষ্ট নয়।

ওই ভিডিয়োর একটি দীর্ঘ সংস্করণে দেখা গিয়েছে, পুলিশ কর্মীরা বিমানে উঠে সিজেপি নেতাদের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই মহিলা হাসছেন। এক জন মহিলা পুলিশ অফিসারকেও তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে, সিজেপি সদস্যরা যখন ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর মতো স্লোগান দিচ্ছিলেন, তখনও ওই যাত্রীকে হাসতে দেখা যায়। সিজেপি শীর্ষনেতাদের পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় উচ্ছ্বাসও প্রকাশ করেন সহযাত্রীদের একাংশ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যম এক্সে শেয়ার করা হয়েছে ‘সুনয়না হোলি’ নামেক একটি হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর সংক্রান্ত অভিযোগ এবং ভারতের নির্বাচন কমিশনের কার্যপদ্ধতির বিরোধিতায় যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগেই আটক করা হয় দীপকে, দাস এবং রাঙ্কাকে।

Viral Video CJP Delhi Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy