Advertisement
E-Paper

অস্তগামী সূর্য আর ঢেউয়ের মাঝে জাদুকরি নাচ তরুণীর! মুগ্ধ নেটপাড়া, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অস্তগামী সূর্যের কমলা-সোনালি আলো জল এবং বালির উপর এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। সমুদ্রসৈকতে খালি পায়ে ভেজা বালির উপর নিজের ছন্দে নাচছেন এক তরুণী। বাতাসে উড়ছে তাঁর চুল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৪:০০
Video shows woman dancing in sea beach goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

আবহসঙ্গীত হিসেবে বাজছে পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানের কালজয়ী গান ‘ও রে পিয়া’। আর তার তালে তালে নাচছেন এক তরুণী। অস্তগামী সূর্যের সোনালি আভা আর সমুদ্রের ঢেউয়ের দোলায় ঘেরা নাচের দৃশ্য সমাজমাধ্যমে সাড়া ফেলেছে। তরুণী জাদুকরি নাচের মুদ্রায় তৈরি করেছেন এক মনোরম পরিবেশ। পড়ন্ত বিকেলের সেই মনোমুগ্ধকর দৃশ্যে তরুণীর সাবলীল ভঙ্গি এবং লাবণ্যময় নাচ দর্শককে মুগ্ধ করেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অস্তগামী সূর্যের কমলা-সোনালি আলো জল এবং বালির উপর এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। সমুদ্রসৈকতে খালি পায়ে ভেজা বালির উপর নিজের ছন্দে নাচছেন এক তরুণী। বাতাসে উড়ছে তাঁর চুল। আর সূর্যের দিকে প্রসারিত দুই হাত পুরো দৃশ্যটিকে যেন কোনও ক্লাসিক বলিউড সিনেমার দৃশ্যের মতো করে তুলেছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তরুণীর নাচে ভাবপূর্ণ মুদ্রা এবং সাবলীল ভঙ্গির এমন নিখুঁত সমন্বয় ছিল যে দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছেন।

‘সিমরন_চ্যান্টেল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে অনেকে। ভিডিয়োয় তরুণীর লাবণ্য, নাচের দক্ষতা এবং চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘গান, সমুদ্র আর এমন সুন্দর নাচ। সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে আমার দেখা সেরা ভিডিয়ো।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটি কেবল নাচ নয়, এটি এক বিশুদ্ধ আবেগ যা আত্মাকে শান্ত করে।’’

Viral Video Dance Video Sea Beach Instagram Viral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy