Advertisement
E-Paper

নিস্তরঙ্গ পুকুরেই যমের বাস! জলের আড়াল ভেঙে লাফিয়ে উঠে ছোট্ট পাখিকে সাবাড় করল কুমির, ভয় ধরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুকুরপাড়ে সবুজ ঘাসের উপর শান্ত হয়ে বসে রয়েছে একটি ছোট পাখি। কিন্তু সে টের পায়নি যে ঠিক তার সামনেই, জলের নীচে এক কুমির তারই দিকে ক্ষুধার্ত এবং হিংস্র দৃষ্টিতে তাকিয়ে ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১২:১২
Video shows crocodile attacks a bird

ছবি: সংগৃহীত।

প্রকৃতির নিয়ম যেমন সুন্দর তেমনই তা নির্মম এবং ভয়াবহ। সমাজমাধ্যমে বর্তমানে তেমনই একটি গা-শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে যে কারও মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যাবে। ভিডিয়োয় দেখা গিয়েছে, পুকুরের পাড়ে শান্ত ভাবে বসে থাকা এক পাখি ঘুণাক্ষরেও টের পায়নি যে জলের নীচে থেকে তার জন্য ওত পেতে বসে সাক্ষাৎ মৃত্যু। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভি়ডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুকুরপাড়ে সবুজ ঘাসের উপর শান্ত হয়ে বসে রয়েছে একটি ছোট পাখি। কিন্তু সে টের পায়নি যে ঠিক তার সামনে, জলের নীচে এক কুমির তার দিকে ক্ষুধার্ত এবং হিংস্র দৃষ্টিতে তাকিয়ে ছিল। কুমিরটি এতটাই নিঃশব্দে সাঁতার কেটে এগিয়ে এসেছিল যে পাখিটি জলের মধ্যে কোনও বিপদের আঁচই পায়নি। এর পর পাখিটির মনোযোগ অন্য দিকে যেতেই কুমিরটি হিংস্র ভাবে জল থেকে লাফিয়ে ওঠে। পাখিটি ডানা মেলার আগেই কুমিরের বিশাল ও ধারালো চোয়াল শূন্যে জাপটে ধরে তাকে। নিজেকে সামলানোর বা কোনও শব্দ করারও সময় পায়নি পাখিটি। ছোট প্রাণীটিকে ভয়াবহ চোয়ালে আটক করে কুমিরটি তৎক্ষণাৎ গভীর জলে ডুব দিল এবং মুহূর্তে তাকে গ্রাস করে ফেলল। ক্ষণিকের মধ্যে আবার স্তব্ধ হয়ে যায় পুকুরের জল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘লাকাসাদেলোস্কোকোড্রিলোস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রকৃতির এই নৃশংস ঘটনার ভিডিয়ো দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা শিউরে উঠেছেন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘বেচারা পাখি! সে জানতও না জলেই তার সমাধি হতে চলেছে।’’ দ্বিতীয় এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমার আত্মা কেঁপে উঠল।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘মন খারাপ করে লাভ নেই। এটাই প্রকৃতির নিয়ম।’’

Viral Video Crocodile Crocodile Viral Video Bird

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy