Advertisement
E-Paper

অনলাইন ক্লাস চলাকালীন ‘হেনস্থার’ শিকার! পরিস্থিতি সামলাতে নাজেহাল শিক্ষিকা, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

কোভিডকালে বহু স্কুলই অনলাইন পঠনপাঠন শুরু করেছিল। সে সময় কেটে গেলেও এখনও কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সেই রীতি চলে আসছে। সম্প্রতি অনলাইন ক্লাসে পড়ানোর সময় এক অপ্রীতিকর অভিজ্ঞতা হয় এক শিক্ষিকার। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৭
Video shows in an online class students misbehaves with female teacher

ছবি: এআই সহায়তায় তৈরি।

বলা হয়, মা-বাবার পরেই শিক্ষকের অবস্থান। পড়াশোনার পাশাপাশি সহবত শিক্ষাও দিয়ে থাকেন তাঁরা। সে কারণেই ছাত্র-ছাত্রীদেরও উচিত শিক্ষক-শিক্ষিকাকে সম্মান করা, তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। তবে অনেক শিক্ষার্থীই সে কথা ভুলে যায়। সম্মান করা তো দূর অস্ত, ন্যূনতম ভদ্রতা রক্ষাও করে না তারা। উল্টে তাঁদের কাজে নাজেহাল হয়ে যান শিক্ষক-শিক্ষিকা। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে একটি অনলাইন ক্লাসের ঘটনা ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ক্লাস চলাকালীন নানা রকম ব্যঙ্গাত্মক অদ্ভুত আওয়াজ করছে স্ক্রিনের ও পারে থাকা শিক্ষার্থীরা। শিক্ষিকাকে সকলের মাইক বন্ধ করতে নির্দেশ দিতে দেখা যায়। কিন্তু সে সবে পাত্তাই দেয়নি কেউ। তিতিবিরক্ত শিক্ষিকা যখন প্রশ্ন করেন সব ক্লাসেই তারা এমন করে কি না, সে কথার উত্তরও অদ্ভুত সুরে দেয় তারা। শিক্ষিকা তখন ভয় দেখান যে এই সবই রেকর্ড করা হচ্ছে। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ করা হয়নি। ক্রমাগত অভব্য আচরণ চলতেই থাকে।

ভিডিয়োটিতে শিক্ষিকার মুখ দেখা যায়নি। কেবল তাঁর ল্যাপটপটিই ক্যামেরায় ধরা হয়েছে। স্ক্রিনের একেবারে কাছে ক্যামেরা নিয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের নামও দেখানো হয়েছে। তারা কোন ক্লাসে পড়ে তা জানাননি ওই শিক্ষিকা। এমনকি তিনি কোন স্কুলে শিক্ষকতা করেন, সে সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়ো থেকে।

‘সইফ_শেখ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি প্রায় ২ কোটি নেটাগরিক দেখেছেন। ওই ছাত্র- ছাত্রীদের কাণ্ড দেখে ক্ষোভপ্রকাশ করেছেন সকলেই। পাশাপাশি, ওই শিক্ষিকার ধৈর্যের প্রশংসাও হয়েছে নেটপাড়া জুড়ে। এক জন ব্যবহারকারী লিখেছেন, “সব সীমা ছাড়িয়ে গিয়েছে এই বাচ্চারা। এদের কড়া শাস্তি দেওয়া উচিত।” আর এক ব্যবহারকারী ব্যঙ্গের সুরে লিখেছেন, “এদের সামনে তো উজ্জ্বল ভবিষ্যৎ!””

Online Class Teacher Students

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy