Advertisement
E-Paper

অ্যাপ্‌লের উন্নত মডেল কেনার শখ, আইফোন ১৭-কে ১৮-তে ‘বদলে ফেললেন’ তরুণ! কী ভাবে সম্ভব?

ভারতে আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,৬৪,৯০০ টাকা থেকে। সেই কারণে সকলের পক্ষে যে এই ফোন কেনা সম্ভব নয় তা আর বলার বাকি রাখে না। কিন্তু মন তো মানতে চায় না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩
iphone

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল বাজারে এনেছে নতুন ফোন। ভাঁজ করা ‘আইফোন ডুয়ো’র সঙ্গেই প্রকাশ করেছে আইফোন ১৮ প্রো। এমনিতেই অ্যাপ্‌লের ফোনগুলির দাম অ্যান্ড্রয়েডের তুলনায় অনেকটাই বেশি। ভারতে আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,৬৪,৯০০ টাকা থেকে। সেই কারণে সকলের পক্ষে যে এই ফোন কেনা সম্ভব নয় তা আর বলার বাকি রাখে না। কিন্তু মন তো মানতে চায় না। এক তরুণ তাই পুরনো আইফোন ১৭-এর বেশভূষা আইফোন ১৮-এর মতো করার সিদ্ধান্ত নিলেন। কী ভাবে ইচ্ছাপূরণ হল তরুণের? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোবাইল সারানোর দোকানে আইফোন ১৭ নিয়ে গিয়েছেন এক তরুণ। দোকানদার প্রথমে মোবাইলটির পিছনের অংশ ভাল ভাবে পরিষ্কার করে নিলেন। তার পর ক্যামেরাটি ডলে ডলে পরিষ্কার করলেন। এ বার এল মোবাইলের নতুন রূপে সেজে ওঠার পালা। একটি মেরুন রঙের আইফোন ১৮-এর মতো দেখতে কভার নিলেন দোকানদার। তার পর আইফোন ১৭-এর গায়ে সেটি পরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আইফোন ১৭-টিকে আইফোন ১৮-এর মতো দেখতে হয়ে গেল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘আইনিখিলসৈনি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২৭ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণের কাণ্ড দেখে হেসে কুটিপাটি নেটপাড়া।

Viral Video Apple iphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy