Advertisement
E-Paper

আটকে তেলের পাইপ, ওই অবস্থাতেই গাড়ি ছোটালেন চালক, রাস্তায় আছড়ে পড়লেন পাম্পের কর্মী! ভাইরাল ভিডিয়ো

ছুটন্ত গাড়ি থেকে নজ়ল বার করতে গিয়ে মুশকিলে পড়লেন কর্মী। ছিটকে পড়ে আহত হলেন তিনি। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পেট্রল পাম্পে জ্বালানি ভরাতে এসে কাণ্ড ঘটালেন চালক। গাড়িতে নজ়ল থাকা অবস্থাতেই সেটিকে ছুটিয়ে নিয়ে গেলেন তিনি। ছুটন্ত গাড়ি থেকে নজ়ল বার করতে গিয়ে মুশকিলে পড়লেন কর্মী। ছিটকে পড়ে আহত হলেন তিনি। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে কেরলের আলাপুঝার এক পেট্রল পাম্পে। এই ঘটনায় পেট্রল পাম্পের সেই কর্মীর পাঁজরে চোট লাগে বলে জানতে পারা গিয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে। তাঁকে দ্রুত নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর কর্মীকে সেখান থেকে আলাপুঝা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা চলছে। স্থানীয় থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছে। চালককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাম্পে দাঁড়িয়ে দু’টি চারচাকা। কালো রঙের চারচাকায় নজ়ল দিয়ে জ্বালানি ভরলেন কর্মী। টাকা নিয়ে নজ়লটি গাড়ি থেকে বার করতে গেলেন তিনি। কিন্তু চালকের তর সইল না। তিনি গাড়িটি ছোটানো শুরু করলেন। নজ়ল ধরে গাড়ির সঙ্গেই এগিয়ে গেলেন কর্মী। কিছুটা এগিয়ে গিয়ে পাইপটি ফেটে গেল। তার পর জ্বালানির যন্ত্র থেকে পাইপটি ছিঁড়ে গেল। তরুণ ছিটকে রাস্তার উপর পড়ে গেলেন। সহকর্মীরা সকলে তাঁর কাছে ছুটে এলেন। কর্মী সেখানেই লুটিয়ে পড়ে রইলেন। সহকর্মীরা সকলে মিলে তাঁকে রাস্তা থেকে টেনে তুললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অভিষেকজলন২৬’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৬৫ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা গাড়িচালকের শাস্তির দাবি জানিয়েছেন।

Viral Video Petrol Pump Kerala Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy