Advertisement
E-Paper

তিরুপতির মন্দিরের কাছে আতঙ্ক! পুণ্যার্থীদের একেবারে সামনে চলে এল চিতাবাঘ, পড়ল হুড়োহুড়ি, ভাইরাল ভিডিয়ো

শুক্রবার রাতে আলিপিরি ফুটপাথে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে চিতাবাঘটিকে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যপ্রাণীটিকে দেখার পর তীর্থযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই এলাকা থেকে পালিয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৭:৩৫
Video shows Leopard apppear near devotees while walking on Tirumala Alipiri Footpath, creates panic

ছবি: এক্স থেকে নেওয়া।

অন্ধ্রপ্রদেশে তিরুপতির তিরুমালা মন্দিরের কাছে চিতাবাঘের আতঙ্ক! মন্দিরে যাওয়ার জনপ্রিয় তীর্থপথ ‘তিরুমালা আলিপিরি ফুটপাথ’-এ চিতাবাঘ দেখার খবর এবং তা সংক্রান্ত একটি ভাইরাল ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে সেই ঘটনা। ভিডিয়োতে চিতাবাঘটিকে দেখার পর তীর্থযাত্রীদের মধ্যে হইচই পড়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

স্থানীয় সংবাদমাধ্যম ‘সাক্ষী টিভি’র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে আলিপিরি ফুটপাথে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে চিতাবাঘটিকে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যপ্রাণীটিকে দেখার পর তীর্থযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই এলাকা থেকে পালিয়ে যান। প্রতিবেদন অনুযায়ী, খবর পাওয়ার পর পরই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। বনকর্মীরা উচ্চস্বরে চিৎকার এবং বিভিন্ন শব্দ করে চিতাবাঘটিকে বনের দিকে ফেরত পাঠানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত নিকটবর্তী বনে ফিরে যায় প্রাণীটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ঘটনাটি তিরুমালা আলিপিরি ফুটপাথে চিতাবাঘের বার বার উপস্থিতির বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক ওই ঘটনার পর তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যপ্রাণীর চলাচলের ওপর কড়া নজর রাখতে আলিপিরি ফুটপাথে নজরদারি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও খবর।

প্রতিবেদনে বলা হয়েছে যে, কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন, আলিপিরি ফুটপাথ দিয়ে যাওয়ার সময় যেন তাঁরা দলবদ্ধ ভাবে যাতায়াত করেন এবং কোনও অবস্থাতেই একা না হাঁটেন। এ ছাড়া কর্মকর্তারা তীর্থযাত্রীদের রাতের বেলা বিশেষ সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। বন দফতরের কর্তারা তীর্থযাত্রীদের কাছে আরও আবেদন জানিয়েছেন যে, পথে কোনও বন্যপ্রাণী চোখে পড়লে সেটির কাছে যাওয়ার বা তাড়া করার চেষ্টা না করে যেন অবিলম্বে বনকর্মীদের জানানো হয়।

তিরুমালা আলিপিরি ফুটপাথের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, প্রতি দিন হাজার হাজার তীর্থযাত্রী পায়ে হেঁটে তিরুমালায় পাহাড়ের উপর অবস্থিত ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে পৌঁছোনোর জন্য তিরুমালা আলিপিরি ফুটপাথ ব্যবহার করেন। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই পথে প্রায় ৩,৫৫০টি ধাপ রয়েছে, যা এটিকে অন্ধ্রপ্রদেশের অন্যতম জনপ্রিয় তীর্থপথে পরিণত করেছে। ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটি়ডি)’-এর তত্ত্বাবধানে থাকা এই ফুটপাথটি ঘন বনাচ্ছাদিত শেষাচলম পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে মাঝেমধ্যে বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। যাঁরা এই পথ ধরে হেঁটে মন্দিরে পৌঁছোন, তাঁদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করে থাকে টিটি়ডি। এর মধ্যে রয়েছে বিনামূল্যে ‘দর্শন’-এর সুবিধা।

Viral Video Leopard animal video Tirupati Tirupati Temple Tirumala Tirupati Devasthanam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy