Advertisement
E-Paper

কুয়োর ভিতর অদ্ভুত শব্দ, উঁকি দিতেই দেখা গেল হাবুডুবু খাচ্ছে মৃত্যুদূত! ভাইরাল ভিডিয়োয় হইচই

জানা গিয়েছে, গুজরাতের সাউনি গ্রামে একটি চিতাবাঘ গ্রামেরই একটি কুয়োয় হঠাৎ পড়ে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কুয়োর ভেতরে চিতাবাঘটিকে দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:০৩
Video shows Leopard fall on well in Gujarat’s Somnath district, forest department rescued

ছবি: এক্স থেকে নেওয়া।

কুয়োর ভেতর ভেসে আসছিল অদ্ভুত শব্দ! উঁকি দিতেই চমকে গেলেন গ্রামবাসীরা। দেখলেন কুয়োর জলে পড়ে গিয়েছে সাক্ষাৎ মৃত্যুদূত। হাবুডুবু খাচ্ছে একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে গুজরাতের গির সোমনাথ জেলার সাউনি গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, সাউনি গ্রামে একটি চিতাবাঘ গ্রামেরই একটি কুয়োয় হঠাৎ পড়ে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কুয়োর ভেতরে চিতাবাঘটিকে দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়েই ভেরাভাল বন বিভাগের দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছোয়। দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কুয়োয় আটকা পড়া চিতাবাঘটিকে কোনও ভাবে আহত হতে না দিয়ে নিরাপদে উদ্ধার করা। এর পর বন দফতরের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। কুয়োয় আটকা পড়া চিতাবাঘটি ক্রমাগত নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে সেটির কাছে এগিয়ে যায় এবং নিরাপদে বাইরে বার করে আনার চেষ্টা চালায়। অনেক চেষ্টার পর দলটি চিতাবাঘটিকে কুয়ো থেকে তুলে আনতে সফল হয়। খাঁচায় ভরা হয় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। কুয়ো থেকে চিতাবাঘটিকে উদ্ধার করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন ঘটনাস্থলে উপস্থিত মানুষ। বন দফতরের দাবি, সময়মতো না পৌঁছোলে চিতাবাঘটি হয়তো মারা যেত।

সেই ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার গ্রামবাসী এবং বন দফতরের দ্রুত পদক্ষেপ করার তারিফ করেছেন অনেকে।

Viral Video Leopard Gujarat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy