জঙ্গলের নিয়ম বড়ই নির্মম। এখানে কেউ শিকারি, কেউ শিকার। সমাজমাধ্যম ছড়িয়ে পড়া সেই জঙ্গলেরই একটি রোমহর্ষক ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীরে বুনো মহিষের একটি বড় দল শান্ত ভাবে জল পান করছিল। চারপাশ ছিল নিঝুম নিস্তব্ধ। কিন্তু মহিষগুলি ঘুণাক্ষরেও টের পায়নি যে ঝোপের আড়ালে ওত পেতে আছে মৃত্যু। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে দাঁড়িয়ে জল খাচ্ছে বুনো মহিষের একটি দল। হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর সিংহ। নদীর উপর প্রচণ্ড গতিতে দৌড়ে মহিষের পালের দিকে তেড়ে যায় সে। আক্রমণ চালায়। সিংহকে এগিয়ে আসতে দেখে মহিষগুলি আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যে দিকে পারে পালাতে শুরু করে তারা। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই একটি মহিষকে লক্ষ্য করে ঝাঁপ মারে জঙ্গলের রাজা। বিন্দুমাত্র দ্বিধা না করে সিংহটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো দাঁত সরাসরি বসিয়ে দেয় মহিষের ঘাড়ে। মহিষটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালালেও লাভ হয়নি। তাকে ঝোপের অন্ধকারের টেনে নিয়ে যায় সিংহটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, ভিডিয়োটি আফ্রিকার কোনও জঙ্গলের।
আরও পড়ুন:
-
কাদার স্রোতে ভেসে গিয়েছে ঘর-পরিবার! শূন্যদৃষ্টিতে ঠায় বসে রয়েছেন আতঙ্কিত তরুণী, প্রকাশ্যে ভিডিয়ো
-
রেলসুড়ঙ্গে ঢুকে পড়েছে চিতাবাঘের শাবক! হেঁটে যাচ্ছে রাজার চালে, ভাইরাল ভিডিয়ো নজর কাড়ল নেটপাড়ার
-
স্ত্রী অন্যের শয্যাসঙ্গী! অদ্ভুত উপায়ে প্রমাণ করে ১৫ লাখ ক্ষতিপূরণ পেলেন যুবক, তবে জুটল ভয়ঙ্কর শাস্তিও
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘অ্যানিম্যালস কোম্পানিস’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ সিংহের এই শিকার ধরার ঘটনাকে জঙ্গলের এক নিষ্ঠুর বাস্তব হিসেবে বর্ণনা করছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সিংহই যে জঙ্গলের রাজা, তা এই ভিডিয়ো থেকে স্পষ্ট।’’