Advertisement
E-Paper

অসম থেকে ৩,০০০ কিমি পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর মন্দিরে পৌঁছোল খুদে হস্তিনী ‘দুর্গা’! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুতে পৌঁছোনোর আগে অসম থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে দুর্গা। মীনাক্ষী আম্মান মন্দিরের প্রাঙ্গণে পৌঁছোনোর পর মন্দিরের কর্মী এবং ভক্তেরা ফুল ছিটিয়ে সেটিকে স্বাগত জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬
Video shows little elephant Durga arrives at Madurai from Assam on the day of Ganesh Chaturthi

ছবি: এক্স থেকে নেওয়া।

পুরাণমতে দুর্গাপুজোর সময় দেবী দুর্গার সঙ্গে মর্তে আসেন তাঁর সন্তানেরা। আসেন গণেশও। তবে এ বার গণেশের সঙ্গে এল দুর্গা। দেবী দুর্গা নয়, হস্তিনী দুর্গা। গনেশ চতুর্থীর দিন ‘দুর্গা’ নামের পাঁচ বছর বয়সি একটি মাদী হাতি এসে পৌঁছেছে মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দিরে। তাকে নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। স্থানীয়দের মধ্যেও কৌতূহলের সীমা নেই। হস্তিনী দুর্গার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুতে পৌঁছোনোর আগে অসম থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে দুর্গা। মীনাক্ষী আম্মান মন্দিরের প্রাঙ্গণে পৌঁছোনোর পর মন্দিরের কর্মী এবং ভক্তেরা ফুল ছিটিয়ে সেটিকে স্বাগত জানান। মীনাক্ষী আম্মান মন্দিরে আগে থেকেই ‘পার্বতী’ নামের একটি হস্তিনী ছিল। বন বিভাগের অনুমতি সাপেক্ষে এখন দুর্গাকে অসম থেকে নিয়ে আসা হয়েছে। বিনায়ক চতুর্থীর দিন এই খুদে হস্তিনীর আগমন ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। মন্দিরের প্রাঙ্গণে নিয়ে আসার সময় তাকে স্বাগত জানাতে ভিড় জমান ভক্তেরা।

মাদ্রাজ হাই কোর্টের একটি বেঞ্চের সাম্প্রতিক রায়ের পরই দুর্গার আগমন ঘটল মীনাক্ষী আম্মান মন্দিরে। ওই রায়ে একক বিচারপতির আগের একটি আদেশ বাতিল করা হয়, যেখানে মন্দিরগুলির কেনা বা দান হিসেবে হাতি গ্রহণ করার উপর নিষেধাজ্ঞা ছিল। আদালতের সেই রায়ের পর বন বিভাগ দুর্গাকে মীনাক্ষী আম্মান মন্দিরে নিয়ে আসার অনুমতি দেয়। মন্দিরটিতে সাম্প্রতিক সংযোজন হিসেবে কেবল হস্তিনী দুর্গাই নয়, কয়েক দিন আগে একটি উটও আনা হয়েছিল।

দুর্গার মীনাক্ষী আম্মান মন্দিরে আসার পরের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যম পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মুগ্ধ নেটাগরিকেরা।

Viral Video Elephant Tamil Nadu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy