Advertisement
E-Paper

প্রবল ভূমিকম্পে কাঁপছে গোটা দোকান, প্রাণের পরোয়া না করে সারি সারি মদের বোতল বাঁচাতে এগোলেন তিন তরুণ!

জোরালো কম্পনে কাঁপছে দোকানের তাক। সেখানেই থরে থরে সাজিয়ে রাখা মদের বোতল। আর সেগুলি বাঁচাতে ব্যস্ত তিন তরুণ। প্রাণের পরোয়া না করেই সেই কাজ করে চলেছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৪:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে পড়ে কেঁপে ওঠে পানামা। প্রায় ৭.৭ মাত্রার ভূকম্পন অনুভব করেছেন পানামাবাসী। ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি। পানমায় প্রকৃতির রোষের বহু বিধ্বংসী ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। তেমনই এক ভিডিয়োয় ধরা পড়ল অন্য চিত্র। জোরালো কম্পনে কাঁপছে একটি দোকানের তাক। আর, তিন তরুণ সেখানেই থরে থরে সাজিয়ে রাখা মদের বোলতগুলি বাঁচাতে ব্যস্ত। প্রাণের পরোয়া না করেই সেই কাজ করে চলেছেন তাঁরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঁপছে দোকানের তাক। সেখানে সাজানো রয়েছে নামিদামি মদের বোতল। ভূকম্পনের তীব্রতার ফলে বোতলগুলি এক এক করে পড়ে যাচ্ছে। তিন জন তরুণের চোখে পড়ল সেই দৃশ্য। তাঁরা নিজেদেরকে আটকাতে পারলেন না। প্রাণের পরোয়া না করে দোকানের ভিতর ছুটে এলেন মদের বোতলগুলি বাঁচাতে। এক তরুণ আবার মদের বোতলগুলিকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর আগে চোখে চশমা পড়ে নিলেন। তার পর তিন তরুণ মিলে তাকটিকে শক্ত করে ধরে রাখলেন। শরীর দিয়ে মদের বোতলগুলির সামনে তৈরি করলেন প্রাচীর। সে ভাবেই দাঁড়িয়ে থাকলেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মাসিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণদের কাণ্ড দেখে মজা পেয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আগে নেশা, তার পর প্রাণ!’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘নেশার টান!’’

Viral Video Panama Earthquake

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy