Advertisement
E-Paper

জঙ্গল থেকে বেরিয়ে তেড়ে গেল হাতি, শুঁড়ের ধাক্কায় শূন্যে উঠল থারের চাকা! তার পর... ভাইরাল ভিডিয়ো

একটি কালো রঙের থারের উপর চড়াও হল হাতিটি। সেটিকে ধাক্কা মেরে উল্টে দেওয়ার চেষ্টা করল গজানন। অন্যান্য গাড়ির সওয়ারিরা চোখের সামনে সেই ভয়াল দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৯:২৬
elephant

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে বেরিয়ে এল বুনো হাতি। উঠে এল ব্যস্ত রাস্তায়। সড়কজুড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে তেড়ে গেল হাতিটি। একটি কালো রঙের থারের উপর চড়াও হল হাতিটি। সেটিকে ধাক্কা মেরে উল্টে দেওয়ার চেষ্টা করল গজানন। অন্যান্য গাড়ির সওয়ারিরা চোখের সামনে সেই ভয়াল দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। তার পর কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি হরিদ্বার-নাজ়িবাবাদ জাতীয় সড়কে ঘটেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কে গাড়ির ভিড়। রাস্তার দু’পাশে ঘন জঙ্গল। সেখান থেকে বেরিয়ে এসেছে একটি হাতি। রাস্তার ধার ঘেঁষেই দাঁড়িয়ে ছিল একটি কালো রঙের থার। গজানন গাড়িটির দিকে এগিয়ে গেল। প্রথমে শুঁড় দিয়ে চারচাকাটি ধাক্কা দেওয়া শুরু করল। তার পর সামনের পা তুলে গাড়িটিকে ধাক্কা মেরে প্রায় উল্টেই দিল। অন্যান্য গাড়ির লোকজন রাস্তায় নেমে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা সকলে হাতির কাণ্ড দেখে চিৎকার করে উঠলেন। গজাননও মানুষের চিৎকার শুনে ভয় পেল। দুলকি চালে হাঁটতে হাঁটতে রাস্তা পার করে জঙ্গলের দিকে চলে গেল হাতিটি।

‘ওয়াল্লাহহাবিবি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা হাতিটির কাণ্ড দেখে আতঙ্কিত।

Viral Video Elephant Wild Elephant Haridwar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy