Advertisement
E-Paper

অন্ধকারে পাহাড়ি রাস্তায় জ্বলজ্বলে চোখ, টর্চ জ্বালাতেই কয়েক হাত দূরে তিন সিংহী! ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

পাহাড়ের সিঁড়ি বেয়ে ঘুরে বেড়াতে দেখা গেল সিংহীদের। একটি বা দু’টি নয়, পাঁচটি সিংহীকে সারি ধরে হাঁটাচলা করতে দেখা গেল। সিংহীদের আচমকা দর্শনে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান সেখানে উপস্থিত সকলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সোমবার ভোরে গুজরাটের দাতার পাহাড়ে ঘুরতে গিয়ে এক অন্য রকম দৃশ্যের দেখা পেলেন ভক্তেরা। পাহাড়ের সিঁড়ি বেয়ে ঘুরে বেড়াতে দেখলেন সিংহীদের। একটি বা দু’টি নয়, পাঁচটি সিংহীকে সারি ধরে হাঁটাচলা করতে দেখা গেল। ভক্তেরা সিংহীদের আচমকা দর্শনে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান। বন দফতরকে খবর দেওয়া হয়। সেখান থেকে লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, সিংহীগুলিকে জুনাগড়ের দাতার পাহাড়ের প্রায় তিন হাজার দু’শো ফুট উচ্চতায় চাক্ষুষ করেন ভক্তেরা। জুনাগড় বন বিভাগে খবর পৌঁছোয়। পাছে কোনও ভক্ত সিংহীর আক্রমণে প্রাণ হারান সেই ভয়ে বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোন। বনকর্মীরা সেখানে পৌঁছে সিংহীদের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। পাশাপাশি ভক্তেরা যাতে কোনও ভাবে সিংহের মুখে না পড়েন সে দিকেও খেয়াল রাখা হয়। এই ঘটনায় কেউ কোনও রকম ভাবে আঘাত পাননি বলে খবর।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে তখনও সকাল নামেনি। চারপাশ ঢেকে রয়েছে ঘুটঘুটে অন্ধকারে। জঙ্গলের মাঝে পাহাড় কেটে তৈরি করা পথে জ্বলে উঠল এক জোড়া চোখ। টর্চের আলো ফেলতেই দেখা গেল এক সিংহী সেই পথ বেয়ে উঠে আসছে। চোখে টর্চের আলো পড়তেই সেটি ঘাবড়ে গেল। হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকা তরুণকে দেখতে লাগল। কিন্তু তাঁর দিকে এগোল না সেটি। নিজছন্দে পথ ধরে এগিয়ে চলল। এর পর সেই অন্ধকার পথে জ্বলে উঠল তিন জোড়া চোখ। টর্চের আলো পড়তেই দেখা গেল দাঁড়িয়ে তিন সিংহী। সেগুলি তরুণকে দেখে ভয় পেল। এগিয়ে না এসে কী করা উচিত ভাবতে লাগল।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা সিংহীগুলির কাণ্ড দেখে অবাক। বহু নেটাগরিক সিংহীগুলি যে তরুণকে সামনে দেখেও আক্রমণ করার জন্য এগিয়ে গেল না তা দেখে হতবাক।

Viral Video Lioness Gujarat Junagadh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy