Advertisement
E-Paper

চাষের জমিতে ১০ ফুটের অজগর, পেটে দড়ি বেঁধে সরীসৃপকে টেনে নিয়ে গেলেন তরুণীরা! ভাইরাল ভিডিয়ো

অজগরটিকে দেখে জমিতে কাজ করা লোকজন স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে গেলেন। উদ্ধারে এগিয়ে এলেন দুই তরুণী। অদ্ভুত উপায়ে সরীসৃপকে জমি থেকে সরালেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১২:১৬
snake

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চাষের জমিতে হঠাৎ করে দৈত্যাকার অজগরের দেখা। শিকারকে ভক্ষণ করে পেট ফুলিয়ে বসে রয়েছে সরীসৃপটি। সেটিকে দেখে জমিতে কাজ করা লোকজন স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে গেলেন। উদ্ধারে এগিয়ে এলেন দুই তরুণী। অদ্ভুত উপায়ে সরীসৃপকে জমি থেকে সরালেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জমিতে ফসল কাটার মাঝে চোখে পড়ল একটি প্রায় ১০ ফুট আকৃতির অজগর। মাঠে কাজ করা তরুণীরা সেটিকে সরানোর অদ্ভুত ফন্দি খুঁজে বার করলেন। সাপটি আগে থেকেই কিছু খেয়েছিল। ফলত সেটির পেট ফুলে যাওয়ায় বিশেষ নড়াচড়া করতে পারছিল না। তরুণীরা ঠিক করলেন তাঁরা নিজেরাই সাপটিকে জমি থেকে সরাবেন। তাই সেটির পেটে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন জমির বাইরে। দেখে মনে হল যেন অজগর নয়, তরুণীরা কোনও নির্বিষ সাপ জমি থেকে সরাচ্ছেন। অজগরটি রাগে ফুঁসতে থাকল। কিন্তু পেট ফুলে যাওয়ার তেড়ে গিয়ে তরুণীদের কামড়ানোর শক্তি পেল না সাপটি।

‘ধর্মবাই_ঢোলপুর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ৯৬ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনারা বন দফতরে খবর দিলেন না কেন?’’ অপর এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী সাহস!’’

Snake Video Viral Video Python

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy