Advertisement
E-Paper

‘আমি নোবেল জিতেছি’! বাবাকে জড়িয়ে ধরল মেয়েরা, বিহ্বল পুত্র, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

অপটোজেনটিক্স সংক্রান্ত গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য জার্মানির পেটার হেগেমান ও গেয়র্গ নাগেলের সঙ্গে যৌথ ভাবে আমেরিকার কার্ল ডাইসেরথও নোবেল পাবেন। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে কার্ল তাঁর সন্তানদের প্রাপ্তির কথা জানাচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৫:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কমিটি)। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আমেরিকার কার্ল ডাইসেরথ। অপটোজেনটিক্স সংক্রান্ত গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য জার্মানির পেটার হেগেমান ও গেয়র্গ নাগেলের সঙ্গে যৌথ ভাবে কার্লও নোবেল পাবেন। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে কার্ল তাঁর সন্তানদের প্রাপ্তির কথা জানাচ্ছেন। তার পর তাদের মুখভঙ্গিতে যে পরিবর্তন আসে, তা দেখার মতো। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বসার ঘরের মাঝে দাঁড়িয়ে রয়েছেন কার্ল। সামনে দাঁড়িয়ে রয়েছে দুই বালিকা। তাদের নিজের প্রাপ্তির কথা জানালেন কার্ল। ছোট্ট দুই মেয়ের আনন্দের সীমা বাঁধ ভাঙল। উচ্ছ্বাসের সঙ্গে এক জন লাফিয়ে কার্লের কোলে উঠল। অপর জন দৌড়ে গিয়ে কার্লকে জড়িয়ে ধরল। এর পর এল ছেলেকে জানানোর পালা। সে যেন বাবার প্রাপ্তির কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। হতবাক হয়ে গেল। জড়িয়ে ধরল বাবাকে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের এক্স হ্যান্ডল ‘স্ট্যানফোর্ড’ থেকে ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৪ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ২৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অধিকাংশ নেটাগরিক কার্লকে তাঁর প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত।’’

Viral Video Nobel Prize stanford university Medical Science america

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy