Advertisement
E-Paper

ইনস্টাগ্রামে পাঁচ লক্ষ অনুসারী হল মেয়ের, জানতে পেরে বিশেষ বার্তা দিলেন বাবা! কী বললেন?

তরুণী ঔৎসুকের সঙ্গে বাবাকে বললেন নিজের মোবাইল থেকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে দেখতে। মেয়ের কথামতো বাবা সেই কাজই করলেন। দেখলেন কন্যার অনুসারীসংখ্যা পাঁচ লক্ষ ছুঁয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১১:৩৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমাজমাধ্যমে পাঁচ লক্ষ অনুসারীসংখ্যা পেরিয়েছেন বিষয়স্রষ্টা তরুণী। আনন্দের সেই মুহূর্ত ভাগ করে নিলেন বাবার সঙ্গে। ঔৎসুকের সঙ্গে বাবাকে বললেন নিজের মোবাইল থেকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে দেখতে। মেয়ের কথামতো বাবা সেই কাজই করলেন। দেখলেন কন্যার অনুসারীসংখ্যা পাঁচ লক্ষ ছুঁয়েছে। তার পর তরুণীর বাবা কী করলেন? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়িতে আনন্দের পরিবেশ। তরুণী বিষয়স্রষ্টার খুশির বাঁধ ভেঙেছে। কারণ ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা সদ্য পাঁচ লক্ষের সীমা ছুঁয়েছে। তরুণীর এত দিন ধরে করে চলা অক্লান্ত পরিশ্রম ফল পেয়েছেন। তিনি ছুটে গেলেন তাঁর বাবার কাছে। তরুণী বাবাকে বললেন তাঁর মোবাইল থেকে তরুণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে দেখতে। মেয়ের কথা মেনে মোবাইলে ইনস্টাগ্রাম খুলে মেয়ের অ্যাকাউন্টে ঢুকলেন বাবা। দেখলেন কন্যাসন্তানের অনুসারীসংখ্যায় কালো হরফে লেখা রয়েছে ৫০০কে। প্রৌঢ়ের আনন্দের বাঁধ ভাঙল। তিনিও মেয়ের সঙ্গে লাফিয়ে উঠলেন। তরুণীর অনুসারীদের ধন্যবাদ জ্বালালেন প্রৌঢ়। জানালেন এর পর তাঁরা ১০ লক্ষ অনুসারীসংখ্যা ছুঁতে উদ্‌গ্রীব। সকলে যেন এ ভাবেই তাঁদের পাশে থাকেন। মেয়ের প্রশংসাও করলেন। এর পর তরুণীকে ছোট্ট একটি কেক কেটে আনন্দ উদ্‌যাপন করতে দেখা গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘উর্বশী_১৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর রেখেছে ভিডিয়োটি। প্রায় ৪০ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক তরুণীকে অভিবাদন জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনার বাবা খুব ভাল মানুষ।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কী মিষ্টি।’’

Viral Video Content Creator Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy