Advertisement
E-Paper

শিশু কোলে জলপ্রপাতের নীচে দাঁড়িয়ে যুবক, উপর থেকে কাঁধে পড়ল মস্ত সাপ! তার পর... ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পরিবার জলপ্রপাতের নীচে পাথরের উপর জড়ো হয়েছে। কেউ বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে। আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিল পরিবারটি। হঠাৎই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২০
Video shows snake falls on man while carrying child at Maharashtra waterfall

ছবি: এক্স থেকে নেওয়া।

জলপ্রপাতে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল এক পরিবারের। জলপ্রপাতের নীচে কোলে সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হঠাৎ উপর থেকে কাঁধে এসে পড়ল বিশাল একটি সাপ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। সে রাজ্যের একটি জলপ্রপাতে ঘুরতে গিয়েছিল একটি পরিবার। সেখানেই পরিবারের এক সদস্যের সঙ্গে ঘটনাটি ঘটে। বিশাল সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অম্বোলি জলপ্রপাতে। ভাস্কর রেড্ডি নামের এক এক্স ব্যবহারকারী চমকপ্রদ ওই ঘটনার ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পরিবার জলপ্রপাতের নীচে পাথরের উপর জড়ো হয়েছে। কেউ বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে। আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিল পরিবারটি। পরিবারের সদস্য এক যুবক কোলে একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই উপরের পাথর থেকে একটি বড় সাপ ওই যুবকের কাঁধে এসে পড়ে। আকস্মিক ঘটা ওই ঘটনায় আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ চিৎকার করে দ্রুত সরে যেতে থাকেন। যুবকও সঙ্গে সঙ্গে সরে যান। ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যায়, লোকজন পাথুরে জলধারার উপর দিয়ে ছোটাছুটি করছেন এবং একজন ব্যক্তি পাথরগুলোর ফাঁকে উঁকি দিয়ে সাপটিকে খোঁজার চেষ্টা করছেন। ভিডিয়ো ধারণকারী যুবককে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘এটা খুব বড় সাপ, এটা একটা গোখরো।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পোস্টের ক্যাপশনে সাপটিকে গোখরো বলে দাবি করা হলেও, ভিডিয়ো থেকে এর প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি পাথুরে এলাকা এবং জলপ্রপাতের খুব কাছে যাওয়ার ঝুঁকিও সামনে নিয়ে এসেছে। কারণ, এ সব জায়গায় সাপ বা অন্যান্য বন্যপ্রাণীর দেখা মিলতে পারে। পাশাপাশি, বর্ষাকালে জলপ্রপাতগুলি প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। তাই নেটাগরিকেরা সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন পর্যটকদের। অনেক ব্যবহারকারীই উল্লেখ করেছেন যে, পরিবারটি অত্যন্ত ভাগ্যবান ছিল যে সাপটি কাউকে কামড়ায়নি। বিশেষ করে যখন সাপটি হঠাৎ ওই যুবকের ওপর পড়েছিল, তখন তিনি একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন।

Viral Video Snake Viral Video Maharashtra Waterfall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy