Advertisement
E-Paper

দাবানল নেবাতে গিয়ে মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের ধাক্কা! নিমেষে ভেঙে পড়ল একটি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

দু’টি হেলিকপ্টার আকাশে উঠে আগুন কত দূর ছড়িয়েছে, কোথায় কী অবস্থা সে সব নজরে রাখছিল। মাঝ-আকাশে তারাও পড়ল বিপাকে। দুই হেলিকপ্টারের ধাক্কা লাগল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১৮:২১
helicopters

ছবি: এআই সহায়তায় তৈরি।

দাবালনের কবলে গ্রিসের রাজধানী। আগুন নেবানোর জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ দমকলকর্মী। দু’টি হেলিকপ্টার আকাশে উঠে আগুন কত দূর ছড়িয়েছে, কোথায় কী অবস্থা সে সব নজরে রাখছিল। একই সঙ্গে আগুন নেবানোর কাজেও সাহায্য করছিল তারা। মাঝ-আকাশে তারাও পড়ল বিপাকে। দুই হেলিকপ্টারের ধাক্কা লাগল। ধাক্কা লাগার পরমুহূর্তেই আগুন লেগে গেল একটি হেলিকপ্টারে। ভয়ঙ্কর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার ঘটনাটি ঘটেছে। গ্রিসের এথেন্সের পশ্চিমের পসাথা এলাকা দাবালনের কবলে। এরই সঙ্গে এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জনপ্রিয় উপকূলীয় গ্রাম পোর্তো জারমেনোতেও লেগেছে আগুন। সাধারণত অতিরিক্ত হাওয়া দেওয়ার ফলেই গাছে গাছে সংঘর্ষ হয়ে আগুল লেগে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেই আগুন ক্রমেই ভয়াল রূপ ধারণ করে। তাতে নজরদারি রাখার জন্যই দুই অগ্নিনির্বাপক হেলিকপ্টারকে মোতায়েন করে গ্রিসের সরকার। ধাক্কা লাগার ফলে একটি হেলিকপ্টার মাটিতে পড়ে যায়। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই হেলিকপ্টারে থাকা সদস্যদের উদ্ধারের ব্যবস্থা শুরু করে কর্তৃপক্ষ। এক হেলিকপ্টারের সদস্যদের উদ্ধার করা গিয়েছে। পড়ে যাওয়া হেলিকপ্টারটির সদস্যদের মৃত্যু ঘটেছে বলে জানতে পারা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে উড়ছে দু’টি হেলিকপ্টার। একটি হেলিকপ্টার অপরটির থেকে খানিক উপরে উড়ছে। উপরের হেলিকপ্টারটি নীচের জনের কাছে নেমে আসার চেষ্টা করল। সেই চেষ্টাই বিপদ ডেকে আনল। হেলিকপ্টারটি নীচে নামার সময় অপরটির সঙ্গে ধাক্কা লাগল। মুহূর্তের মধ্যে নীচে থাকা হেলিকপ্টারে আগুন ধরে গেল। সেটির এক একটি অংশ ভেঙে ভেঙে খুলে পড়ে যেতে লাগল। পুরো হেলিকপ্টারটাই নীচে পড়ে গেল। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

‘পিএনআর নিউজ়’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক ভিডিয়োটি দেখে ভয় পেয়েছেন।

Helicopter Viral Video greece Wild fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy