Advertisement
E-Paper

লাল শাড়ি পরে চোখ পাকিয়ে মেট্রোয় লম্ফঝম্প, শুয়ে পড়ে কাঁপলেনও! ভাইরাল ভিডিয়োয় হতবাক নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল শাড়ি পরে মেট্রোর কামরায় অদ্ভুত ভঙ্গিতে নাচছেন এক তরুণী। তাঁর নাচ, নাচের চেয়ে বেশি লম্ফঝম্পই মনে হচ্ছে। ‘দিওয়ানি ম্যায় দিওয়ানি’ গানের তালে তরুণী এমন ভাবে নাচতে শুরু করেন যে কামরার অন্য যাত্রীরা হতবাক হয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৬:২৫
Video shows woman wearing red saree dances in a bizarre way in a metro

ছবি: ইনস্টাগ্রাম।

ফাঁকা মেট্রোয় উঠে আসন পেয়ে বসে যাত্রীরা ভাবলেন শান্তিতে সফর করবেন। কিন্তু অশান্তি বয়ে আনলেন এক তরুণী। হঠাৎ করেই প্রায় ফাঁকা মেট্রোর কামরায় উঠে অদ্ভুত ভাবে নাচতে শুরু করলেন এক তরুণী। এমন হাত-পা কাঁপিয়ে নাচলেন যেন মৃগীতে আক্রান্ত তিনি। মেট্রোর কামরায় তরুণীর দাপাদাপি এবং নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথাকার মেট্রোয় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল শাড়ি পরে মেট্রোর কামরায় চোখ রাঙিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচছেন এক তরুণী। তাঁর নাচ, নাচের চেয়ে বেশি লম্ফঝম্পই মনে হচ্ছে। ‘দিওয়ানি ম্যায় দিওয়ানি’ গানের তালে তরুণী এমন ভাবে নাচতে শুরু করেন যে কামরার অন্য যাত্রীরা হতবাক হয়ে যান। এর পর মাটিতে বসে, শুয়ে হাত-পা কাঁপাতে শুরু করেন তরুণী। দেখে মনে হচ্ছিল, যেন তাঁর কোনও শারীরিক সমস্যা হয়েছে বা খিঁচুনি হয়েছে। অনেক যাত্রী হাসতে হাসতে তরুণীকে ক্যামেরাবন্দি করতেও শুরু করেন। তবে সে দিকে ভ্রূক্ষেপই ছিল না তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনুষ্কা_সিস্টার৩১’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর তরুণীকে নিয়ে ঠাট্টা-তামাশা করতে ছাড়েননি নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকে আবার ভিডিয়োটি দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এঁদের জন্যই মেট্রোর সফরে কখনও হতাশ হতে হয় না। রঙ্গের অভাব থাকে না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এঁদের কারণেই মেট্রোর বদনাম হয়।’’

Viral Video Instagram Reel Instagram Viral Dance Video metro

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy