Advertisement
E-Paper

ফের গাইঘাটায় খুন! ধানখেত থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, নেপথ্যে কি বিবাহবহির্ভূত সম্পর্ক

স্থানীয় সূত্রের খবর, মৃত কৃষকের নাম বাসুদেব দাস (৪৩)। বাড়ি গাইঘাটা থানার নোড়াদহ এলাকায়। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৭:২২
বাসুদেবকে একা পেয়ে ধারালো অস্ত্রের দিয়ে তাঁর দেহে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বাসুদেবকে একা পেয়ে ধারালো অস্ত্রের দিয়ে তাঁর দেহে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কুপিয়ে খুন করা হল এক কৃষককে। বুধবার দুপুরে ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বর্ণবেরিয়ার রাজবংশীপাড়ায়।

স্থানীয় সূত্রের খবর, মৃত কৃষকের নাম বাসুদেব দাস (৪৩)। বাড়ি গাইঘাটা থানার নোড়াদহ এলাকায়। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে রাজবংশী পাড়ায় ইজারা নেওয়া জমিতে জবা ফুলের চাষ করতেন বাসুদেব। বুধবার সকালে সেই চাষের জমিতেই পরিচর্যা করতে গিয়েছিলেন। ঠিক পাশেই নাড়ুগোপালের জমি। অভিযোগ, বাসুদেবকে একা পেয়ে ধারালো অস্ত্রের দিয়ে তাঁর দেহে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যান্য কৃষক ওই জমির ভেতর দিয়ে যাওয়ার সময় তাঁর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে এলাকায় খবর পাঠান। খবর দেওয়া হয় গাইঘাটা থানাতেও। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

মৃত কৃষক বাসুদেবের স্ত্রী দীপা দাসের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা নাড়ুগোপাল ও তার স্ত্রী ঋতুপর্ণা বিশ্বাস চক্রান্ত করে এই খুন করেছেন। তিনি বলেন, ‘‘ঋতুপর্ণার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ছিল বলে শুনেছি। সঠিক জানি না। ঋতুপর্ণা ও নাড়ুগোপালকে অনেক টাকাপয়সাও দিয়েছিলেন আমার স্বামী। কিছু দিন যাবৎ সেই টাকা ফেরত চাইছিলেন তিনি। ফেরত দেওয়া তো দূরঅস্ত্‌, উল্টে আরও টাকাপয়সা চেয়েছিল। সেই নিয়েই ঝগড়া লাগে। হয়তো সেই জন্যই খুন করেছে।’’

পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে। এক জনকে আটক করা হয়েছে, কিন্তু গ্রেফতার করা হয়নি। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’’

Murder Gaighata

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy