Advertisement
E-Paper

বর্ধমানে শ্রীকৃষ্ণের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, আরএসএস প্রচারকের বাড়িতে কাটালেন এক ঘণ্টারও বেশি সময়

মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর ঘিরে পালসিট গ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ১১৯ নম্বর জাতীয় সড়ক থেকে ওই গ্রাম পর্যন্ত রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২১:৫৪
Suvendu Adhikari

পালসিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রচারক শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব বর্ধমানে পালসিটে শ্রীকৃষ্ণের বাড়িতে কাটালেন ১ ঘণ্টা ১৫ মিনিট।

‘মধ্যবঙ্গের’ ‘প্রান্তপ্রচারক’ শ্রীকৃষ্ণের মায়ের প্রয়াণে তাঁর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সমবেদনা জানাতে উপস্থিত হন শ্রীকৃষ্ণের বাড়িতে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পালসিট গ্রামে ঢোকে মুখ্যমন্ত্রীর গাড়ি। পাক্কা ১ ঘণ্টা ১৫ মিনিট থাকার পর রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি বার হন। রওনা দেন কলকাতার উদ্দেশে।

মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর ঘিরে পালসিট গ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ১১৯ নম্বর জাতীয় সড়ক থেকে ওই গ্রাম পর্যন্ত রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ। শ্রীকৃষ্ণের বাড়ির আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

কয়েক দিন আগেই ওই আরএসএস প্রচারকের বাড়ি ঘুরে গিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্বের অন্যতম মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Bardhaman RSS Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy