আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন ও হত্যা মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তাঁর মা তথা বিধায়ক রত্না দেবনাথ। এই বিষয়ে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি রত্নার আরও অভিযোগ, বিভিন্ন মেডিক্যাল কলেজে দুর্নীতি চলছেই। সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘‘সিবিআই রাজ্য সরকারের হাতে নয়।’’ একই সঙ্গে তাঁর দাবি, পানিহাটির বিধায়কের অভিযোগের বিষয়টি তিনি জানতেন না। দাবি পূরণের সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।
রত্নার অভিযোগ, আরজি করে ঘটে যাওয়া নির্যাতন ও খুনের মামলার তদন্ত ঠিক ঠাক হচ্ছে না। বলেছিলেন, ‘‘সিবিআই না পারলে ছেড়ে দিক।’’ সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, আরজি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে দুর্নীতি চলছেই। সমস্ত অভিযোগ ও দাবি জানাতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বিষয়টি জানতাম না। এই প্রসঙ্গে জানতে দিদিভাইকে ফোন করব।’’ তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের তরফে রত্নার সমস্ত দাবি পূরণ করা হয়েছে। নতুন করে তদন্ত শুরু করেছে দফতর। তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর পরিধিতে যা করণীয় তার সব কিছু করেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে।’’ ‘সিবিআই তদন্ত ও সুবিচার’ সংক্রান্ত বিষয়ে পানিহাটির বিধায়কের আরও দাবি শুনতে তাঁর কথা শোনা হবে আশ্বাস দিয়েও শ্বারদ্বতের দাবি, রাজ্য সরকারের হাতে নেই সিবিআই।