Advertisement
E-Paper

সাউথ সিটি কমপ্লেক্সের ২৮ তলায় আগুন! দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে, হতাহতের খবর নেই

দমকল সূত্রে খবর, সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে আচমকা আগুন লেগে যায়। সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩২
দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ড।

দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আগুন। ঘটনাস্থলে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার কাজ চলছে। সাতসকালে অগ্নিকাণ্ডের ফলে সাউথ সিটি মল সংলগ্ন ওই আবাসনে আতঙ্ক ছড়িয়েছে।

দমকল সূত্রে খবর, সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে আচমকা আগুন লেগে যায়। সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়। দ্রুত সেখানে একাধিক ইঞ্জিন পাঠানো হয়। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়িয়ে দেন কর্তৃপক্ষ। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। জানলা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। দমকলের সাতটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে কাজ করছে। তবে শুরুতে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারা।

কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনাই দমকলের উদ্দেশ্য। পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্ট হয়নি। তবে হতাহতের কোনও খবর আপাতত নেই। ভিতরে কেউ আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। নতুন করে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে এখনও কিছু কাজ বাকি আছে। কোথাও কোনও খাঁজে এখনও আগুন রয়ে গিয়েছে কি না, দেখা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা রয়েছেন। রয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী দফতর সিইএসসি-র প্রতিনিধিরাও।

South City Kolkata fire Fire Brigade

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy