Advertisement
E-Paper

আরজি কর হাসপাতালের বেড থেকে হঠাৎ উধাও দুই রোগী! কর্তৃপক্ষের দাবি ‘পলাতক’, পুলিশে অভিযোগ দায়ের

পুলিশ সূত্রের খবর, চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা রায় টিসিইউ ওয়ার্ডে (ট্রমা কেয়ার) ভর্তি ছিলেন। অপর নিখোঁজ রোগী বিমল ঘোষ ছিলেন মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৩:৪৩
Two patients suddenly disappear from RG Kar hospital, authorities claim they are ‘absconders’, complaint filed before police

আজরি কর হাসপাতাল। —ফাইল চিত্র।

আরজি কর হাসপাতালের বেড থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন দুই চিকিৎসাধীন রোগী! ঘটনার জেরে তৈরি হল সাময়িক উত্তেজনা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁরা দু’জন ‘পলাতক’ (অ্যাবসকন্ডিং)। নিখোঁজদের এক জনের নাম বিমল ঘোষ। অন্য জনের দীপান্বিতা রায়।

পুলিশ সূত্রের খবর, চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা টিসিইউ ওয়ার্ডে (ট্রমা কেয়ার) ভর্তি ছিলেন। শুক্রবার রাত থেকে নিখোঁজ বলে হাসপাতাল কর্তৃপক্ষ চিৎপুর থানাকে জানিয়েছে। ৫১ বছরের বিমলকে অন্য একটি হাসপাতাল থেকে রেফার করে আরজি করে পাঠানো হয়েছিল। জ্বর এবং হৃদ্‌‌যন্ত্রের সমস্যার কারণে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শুক্রবার পরিবারের সদস্যেরা হাসপাতালে গিয়ে রোগীকে না পেয়ে সিস্টারকে জানান। এর পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় নিখোঁজের অভিযোগ করেছে।

হাসপাতালের এক আধিকারিক শনিবার জানান, যে দু’জন চিকিৎসাধীন রোগী নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে, শুক্রবারেই তাঁদের ছুটির কথা ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী বিকেলের পরে যাঁদের ছুটি হয় তাঁদের দুপুরের খাবার খেয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু দিপান্বিতা এবং বিমল দুপুরের খাবার খাওয়ার আগেই চলে গিয়েছেন মনে করা হচ্ছে। ‘অ্যাবসকন্ডিং কেস’ হিসাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ‍্যায় শনিবার বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছি।’’

RG Kar Medical College And Hospital Missing rg kar hospital

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy