Advertisement
E-Paper

১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে বাংলাদেশ সীমান্তে টালিগঞ্জের যুবক! গাড়ি আটকে পাকড়াও পুলিশের

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কানহাইয়া কুমার ঝা। বাড়ি কলকাতার টালিগঞ্জে। তিনি সরাসরি এই পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৫৪
Nadia Arrest Case

উদ্ধার করা কাশির সিরাপের বোতল। —নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের ছক ভেস্তে দিল নদিয়ার পুলিশ। শুক্রবার গভীর রাতে নদিয়ার চাপড়া থানা এলাকার পদ্মমালা সেতুর কাছে অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। নিষিদ্ধ বস্তু পাচারে জড়িত থাকার সন্দেহে কলকাতার এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কানহাইয়া কুমার ঝা। বাড়ি কলকাতার টালিগঞ্জে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদিয়ার চাপড়ার পদ্মমালা সেতু এলাকায় গভীর রাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ পাচার হবে— এমন একটি খবর গোপন সূত্র মারফত পুলিশের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে চাপড়া থানার পুলিশবাহিনী সেতুর আশপাশে এবং সংযোগকারী রাস্তায় বিশেষ নজরদারি চালাচ্ছিল।

গভীর রাতে লাল রঙের একটি চারচাকা গাড়িকে সেখানে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে তল্লাশি করতেই মেলে প্লাস্টিকের বস্তা মোড়ানো বোতল বোতল কাশির সিরাপ। হিসাব করে পুলিশ জানিয়েছে, প্রায় ১২০০টি বোতল ছিল গাড়িতে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ বাংলাদেশে পাচারের ছক করা হয়েছিল। ধৃত যুবক সরাসরি ওই পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। এ সম্পর্কে বিশদে জানতে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চান। শনিবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে হাজির করানো হয় ধৃতকে।

Cough Syrup Nadia Police case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy