Advertisement
E-Paper

স্ত্রী খুন করেছেন শিশুকন্যাকে, অন্ত্যেষ্টির খরচের জোগাড় করতে ‘ক্রাউড ফান্ডিং’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পিতার

ভারতীয় বংশোদ্ভূত কুলদীপ সিংহ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমি মেয়েকে খুব ভালবাসতাম। তাকে হারিয়ে মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছি।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৮:০৪
(বাঁ দিকে) কুলদীপ সিংহ এবং ফাবিয়ানো ক্যাবেলো (ডানদিকে)।

(বাঁ দিকে) কুলদীপ সিংহ এবং ফাবিয়ানো ক্যাবেলো (ডানদিকে)। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের কুইন্সে পাঁচ বছরের ফাবিয়ানা ক্যাবেলোকে নির্মম ভাবে খুন করেছেন তাঁর মা ফ্রান্সিস। নিহত কন্যার শেষকৃত্যের খরচ জোগাড় করতে তার ভারতীয় বংশোদ্ভূত পিতা কুলদীপ সিংহ এ বার একটি ‘অনলাইন ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন’ শুরু করলেন।

বর্তমানে তিনি অত্যন্ত আর্থিক কষ্টে রয়েছেন বলেই কন্যার শেষকৃত্যের জন্য আর্থিক অনুদান সংগ্রহে বাধ্য হচ্ছেন জানিয়ে কুলদীপ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমি মেয়েকে খুব ভালবাসতাম। তাকে হারিয়ে মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছি।’’ তাঁর স্ত্রী ফান্সিস কেন একমাত্র কন্যাকে খুন করল সে বিষয়ে কোনও মন্তব্য করেননি কুলদীপ। জানিয়েছেন, শেষকৃত্যের জন্য ১৮ হাজার ডলার খরচ হবে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর কুইন্সের সাউথ রিচমন্ড হিল এলাকায় ফাবিয়ানাকে তার মা ফ্রান্সিস শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ফ্রান্সিস নিজেই ৯১১ জরুরি নম্বরে কল করে পুলিশকে ডেকে এনে অপরাধ স্বীকার করেন। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাঁর বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুনের মামলা রুজু করা হয়েছে। সাউথ রিচমন্ড হিল এলাকার ওই বাড়িতে কুলদীপের সঙ্গেই থাকতেন স্ত্রী ফ্রান্সিস এবং কন্যা ফাবিয়ানা।

Indian Origin New York Daughter

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy