Advertisement
E-Paper

ওয়েস্ট ব্যাঙ্ক অভিযানে নেতানিয়াহুর সেনা! গুলির লড়াইয়ে দুই প্যালেস্টাইনি নিহত, জখম পাঁচ ইজ়রায়েলিও

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০০:৪৬
ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনা।

ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনা। ছবি: রয়টার্স।

প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে সংঘর্ষে জড়াল ইজ়রায়েলি সেনা। শুক্রবার হেব্রন শহরে গুলির লড়াইয়ে দুই প্যালেস্টাইনি জঙ্গিকে হত্যার কথা জানিয়েছে দখলদার ইজ়রায়েলি সেনা। শুক্রবার ভোরে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি তেলেমের কাছে ইজ়রায়েলি রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলার পরেই ওই গুলির লড়াইয়ের ঘটনা ঘটে।

পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে, বন্দুক-যুদ্ধে অন্তত ছ’জন ইজ়রায়েলি সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তেল আভিভের দাবি, হামলাকারীরা প্যালেস্টাইনি জঙ্গি। তাঁরা ইজ়রায়েলি নম্বরপ্লেট-যুক্ত একটি গাড়িতে করে এসে হেব্রনের অদূরে রিজার্ভ সেনাদের চৌকিতে গুলিবর্ষণ করেন। এর পরেই এলাকা ঘিরে অভিযানে নামে ইজ়রায়েলি সেনা। প্রায় ২০ মিনিট ধরে দু’তরফের গুলির লড়াই চলে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়েছিলেন। ওই প্যালেস্টাইনি ভূখণ্ডে অবৈধ ইহুদি দখলদারদের স্থায়ী বসতি গড়ে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছিল তখনই। তার পর থেকে গাজ়ার মতোই ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে ইজ়রায়েলি সেনা দখলদারি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠছে ধারাবাহিক ভাবে।

আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনি মুসলিমদের প্রাচীন বসতি ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে ইজ়রায়েল। প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডের বাকি অংশ। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত সরকার পরিচালনা করেন। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল। ২০০২ সালের পরে ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা ওয়েস্ট ব্যাঙ্কের কিছু এলাকার দখল নিয়েছিল।

West Bank Israel-Palestine Conflict Israel Army PLA Benjamin Netanyahu gaza Israel-Hamas Conflict

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy