Advertisement
E-Paper

‘ওরা নিজেদের টাকায় অস্ত্র কিনুক’, এ বার ট্রাম্পের নিশানায় ইজ়রায়েল! বন্ধ হচ্ছে বার্ষিক আর্থিক সহায়তা

তাৎপর্যপূর্ণ ভাবে ইজ়রায়েলে সদ্যসমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরেই এমন ঘোষণা এল ট্রাম্পের তরফে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০০:২৪
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শুরুর আগেই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন চলতি বছরের শেষে ইজ়রায়েলকে প্রথামাফিক ৪০০ কোটি ডলারের (প্রায় ৩৮ হাজার কোটি টাকা) মার্কিন সহায়তা দেওয়া হবে না।

তাৎপর্যপূর্ণ ভাবে ইজ়রায়েলে সদ্যসমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরেই এমন ঘোষণা এল ট্রাম্পের তরফে। ভোটের আগে কূটনৈতিক প্রথা উপেক্ষা করে সরাসরি ইজ়রায়েলের ভোটদাতাদের কাছে নেতানিয়াহুকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন ট্রাম্প।

কেন হঠাৎ তেল আভিভকে সামরিক খাতে অর্থসাহায্য বন্ধ করছে ওয়াশিংটন। ফক্স নিউজ়-কে দেওয়া এক সাক্ষাৎকারেমঙ্গলবার ট্রাম্প বলেন, ‘‘ইজ়রায়েল এখন অর্থনৈতিক ভাবে যথেষ্ট সমৃদ্ধ এবং আমেরিকার আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের অস্ত্র কিনতে সক্ষম। আমরা ওদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম। তবে বছরের শেষে তা বন্ধ হয়ে যাবে।’’ ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইজ়রায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান। তিনি বলেন, ‘‘এমন সিদ্ধান্ত আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের আঘাত ডেকে আনতে পারে।’’

Donald Trump US President Israel PM Benjamin Netanyahu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy