ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি রুরকিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্প্রিং সেমেস্টারের পিএইচডি প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আইআইটি রুরকির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ অক্টোবর ২০২৬।
পিএইচডিতে ভর্তি হওয়া প্রার্থীদের জয়েন্ট ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামেও যোগ দেওয়ার সুযোগ রয়েছে। আগামী ১১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন সেমেস্টারের ক্লাস শুরু হবে। আবেদন শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে। সম্ভাব্য লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে। অ্যাকাডেমিক রেজিস্ট্রেশন হবে ৭ ও ৮ জানুয়ারি ২০২৭।
পিএইচডিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি শ্রেণির জন্য ১০ পয়েন্টের স্কেলে অন্তত ৬.০ সিজিপিএ বা ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৫.৫০ সিজিপিএ বা ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি গেট, সিইইডি, জেস্ট, ইউজিসি-নেট, সিএসআইআর-নেট-এর মতো জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা জাতীয় স্তরের কোনও ফেলোশিপ থাকতে হবে।
আরও পড়ুন:
-
অভিভাবকেরাও জানতে পারবেন সন্তানের পড়াশোনার অগ্রগতি, প্রাথমিক স্কুল নিয়ে নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের
-
ক্লাসের মধ্যেই সহপাঠীকে ছুরি দিয়ে আক্রমণ সাউথ পয়েন্ট স্কুলে, হাসপাতালে ভর্তি করানো হল নবম শ্রেণির ছাত্রকে
-
স্কুলে নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা, ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে পরীক্ষা
তবে কিছু ক্ষেত্রে জাতীয় স্তরের পরীক্ষা ছাড়াই আবেদন করার সুযোগ রয়েছে। শিক্ষামন্ত্রক অর্থপুষ্ট কারিগরি প্রতিষ্ঠান বা সিএফটিআই থেকে বিটেক বা এমএসসি ডিগ্রি নিয়ে ৮.০ বা তার বেশি সিজিপিএ পাওয়া প্রার্থীরা গেট বা নেট ছাড়াই আবেদন করতে পারবেন। একই ভাবে, কোনও আইআইটি থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরের যোগ্যতা নিয়ে ৮.০ বা তার বেশি সিজিপিএ পাওয়া প্রার্থীরাও জাতীয় স্তরের পরীক্ষা ছাড়াই আবেদন করতে পারবেন।
চার বছরের ব্যাচেলরস ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৭.৫০ সিজিপিএ বা ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। এর পাশাপাশি গেট, নেট, জেস্ট-এর মতো কোনও জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তবে কোন বিভাগে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে আইআইটি রুরকির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি সংক্রান্ত তথ্য ভাল ভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।