Advertisement
E-Paper

প্রাপ্তিযোগ না দেখেই লটারি কাটলে হবে ক্ষতি! জুলাইয়ের শেষ সপ্তাহে ফাটকায় কারা লাভের মুখ দেখবেন?

লটারি কাটার আগে প্রাপ্তিযোগ কেমন আছে তা যাচাই করে নেওয়া জরুরি। জুলাইয়ের শেষ সপ্তাহ, ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে কারা লটারি কেটে লাভ করতে পারেন, জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০৭:৫৯
lottery

ছবি: এআই সহায়তায় তৈরি।

মাসের শেষে এসে হুট করে অর্থপ্রাপ্তির ইচ্ছা সকলের মনেই থাকে। কিন্তু সে ইচ্ছা পূরণের পথ থাকে না। তবে লটারি সে ইচ্ছা সফল করতে সিদ্ধহস্ত। যদিও প্রাপ্তিযোগ থাকলে পরেই লটারি কেটে লাভ করা যায়। না হলে হাতে থাকা টাকা খোয়া যায়। অর্থভাগ্য মজবুত হওয়ার বদলে আরও ঢিলে হয়ে যায়। লটারি কাটার আগে তাই প্রাপ্তিযোগ কেমন আছে তা যাচাই করে নেওয়া জরুরি। জুলাইয়ের শেষ সপ্তাহ, ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে কারা লটারি কেটে লাভ করতে পারেন, জেনে নিন।

মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে খুবই ভাল দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।

বৃষ- জুলাইয়ের শেষ সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের আয়-ব্যয়ের সমতা রাখতে একটু সমস্যা হতে পারে, খুব বুঝে চলুন।

মিথুন– লটারির দিকে মিথুন রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহের মধ্যভাগটা খুবই ভাল দেখা যাচ্ছে। শেষের দিকে লটারি কাটতে যাবেন না।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আয়ের থেকে খরচ বেশি হতে পারে। খুব বুঝে লটারির দিকে এগোন।

সিংহ– জুলাইয়ের শেষ সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি লটারির দিকে না এগোনোই ভাল হবে।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা যতটা সম্ভব সপ্তাহের শুরুর দিকে লটারি কেটে ফেলুন, মধ্য ভাগে এবং শেষের দিকে লটারি কাটতে যাবেন না।

তুলা– তুলা রাশির জাতকেরা যদি লটারির টিকিট কাটতে ইচ্ছুক থাকেন, তা হলে খুব কম অঙ্কের টিকিট কাটতে পারেন।

বৃশ্চিক– লটারির দিকে এই সপ্তাহটা বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য খুব ভাল থাকবে। যে কোনও অঙ্কের লটারি কেটে ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু– জুলাইয়ের শেষ সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। প্রাপ্তিযোগ রয়েছে।

মকর– মকর রাশির জাতকেরা একটু বুঝে লটারির দিকে এগোন। অর্থের দিকে ক্ষতি লক্ষ করা যাচ্ছে।

কুম্ভ– জুলাইয়ের শেষ সপ্তাহ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে। আর্থিক লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহের শুরুতে লটারির দিকে এগোবেন না, সপ্তাহের শেষে চেষ্টা করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Lottery Ticket Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy