রাহু-কেতু ছায়া গ্রহ। জ্যোতির্বিজ্ঞান অনুসারে রাহু-কেতুর শারীরিক কোনও অস্তিত্ব নেই। রাহু-কেতু গাণিতিক বিন্দু (নোড)। জন্মছকে রাহু-কেতুর সঠিক অবস্থান নির্বাচন করা বেশ জটিল। তবে রাহু-কেতু নির্দিষ্ট দূরত্বে এলে যে কোনও গ্রহের উপর প্রভাব ফেলে।
রাহু-কেতু ধীর গতির গ্রহ। রাহু রাশিচক্র পূর্ণ প্রদক্ষিণে সময় নেয় কমবেশি ১৮ বছর। অর্থাৎ, এক এক রাশি অতিক্রম করে কমবেশি ১ বছর ৬ মাসে। দীর্ঘ সময় একই রাশিতে অবস্থানের কারণে দীর্ঘ সময় ফল দান করে।
আরও পড়ুন:
কেতুর বিশেষত্ব নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা। পার্থিব ফল ভোগ করার মানসিকতা কম। কেতু চূড়ান্ত ফলদানে পারদর্শী। অশুভ বা শুভ, সমস্ত ক্ষেত্রেই চূড়ান্ত ফল দান করে কেতু। কেতু আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ফল দান করে। এই কারণে কেতুকে আধ্যাত্মিক গ্রহও বলা হয়। কেতু কখনও সূর্য, কখনও মঙ্গল, কখনও বৃহস্পতির ন্যায় ফল দান করতে সক্ষম, তা অবশ্য নির্ভর করে কেতুর অবস্থানের উপর।
জন্মপত্রিকায় কেতু শুভ ঘরে অবস্থান করলে বা গোচরকালে শুভ ঘরে অবস্থান করলে প্রচুর শুভ ফল দান করে।
আরও পড়ুন:
জন্মপত্রিকায় কেতু পীড়িত বা নীচস্থ অবস্থায় অবস্থান করলে যে সতর্কতা বা প্রতিকার অবলম্বন করা উচিত –
প্রথম স্থানে অবস্থান করলে, গলি বা রাস্তার শেষ বাড়িতে বাস করা উচিত নয়।
দ্বিতীয় স্থানে অবস্থান করলে, চারিত্রিক স্বচ্ছতা প্রয়োজন।
তৃতীয় স্থানে অবস্থান করলে, কেশর তিলক পরুন।
চতুর্থ স্থানে অবস্থান করলে, পারিবারিক পুরোহিতকে সম্মান এবং সেবা করুন।
পঞ্চম স্থানে অবস্থান করলে, লোহার জিনিস কাছে রাখবেন না।
আরও পড়ুন:
ষষ্ঠ স্থানে অবস্থান করলে, বোন এবং শ্যালিকার (স্ত্রীর বোন) সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না।
সপ্তম স্থানে অবস্থান করলে, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, বিশেষত স্ত্রীকে।
অষ্টম স্থানে অবস্থান করলে, বাড়িতে কুকুর বেঁধে রাখবেন না।
নবম স্থানে অবস্থান করলে, কুকুরকে খাবার দিন, কুকুরের ভালমন্দের খেয়াল রাখুন।
দশম স্থানে অবস্থান করলে, যে কোনও কর্মে অবহেলা বা অলসতা বর্জন করুন।
একাদশ স্থানে অবস্থান করলে, অপচয় বর্জন করুন।
দ্বাদশ স্থানে অবস্থান করলে, নিঃসন্তান ব্যক্তির থেকে কোনও সম্পত্তি ক্রয় করবেন না।