১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার রথযাত্রা। হিন্দুশাস্ত্রে এই দিনের গুরুত্ব বিশেষ। তবে দিনটি আরও গুরুত্বপূর্ণ করে তুলছে আরও একটি ঘটনা। বিশেষ এই দিনে রাশি বদলাবে সূর্য। বর্তমানে রবি মিথুন রাশিতে রয়েছে। রথযাত্রার দিন সূর্য রাশি বদলে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে পাঁচ রাশির ব্যক্তিদের ভাল সময় শুরু হবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
সূর্যের রাশি পরিবর্তনে কাদের ভাল সময় শুরু হবে?
বৃষ: রথযাত্রা থেকে সুসময় শুরু হবে বৃষ জাতক-জাতিকাদের। পরিশ্রমের যোগ্য ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সূর্যের রাশি পরিবর্তনের ফলে বৃষ জাতক-জাতিকাদের সাহস বৃদ্ধি পাবে। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করে ফেলতে পারবেন। মাথার জটগুলি ছেড়ে যাবে। এর ফলে সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা উন্নত হবে।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিদের জীবন আরও সুন্দর হতে চলেছে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য মিলবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই কারণে মিথুন জাতক-জাতিকাদের জীবনে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে। দীর্ঘ দিন ধরে চেপে রাখা কোনও বাসনা পূরণের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কর্কট: রথযাত্রার দিন কর্কট রাশিতেই প্রবেশ করছে সূর্য। সেই কারণে এই রাশির ব্যক্তিদের সুখের দিন শুরু হবে। নতুন চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে কর্কট রাশির ব্যক্তিদের খুব ভাল সময় কাটবে। অমীমাংসিত ঝামেলাগুলি মিটে যাবে। এর ফলে সকলের সঙ্গে আনন্দের সময় কাটাতে পারবেন।
বৃশ্চিক: সূর্যের রাশি পরিবর্তনে বৃশ্চিক জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের জোয়ার আসতে চলেছে। কর্মক্ষেত্রে সকলকে ছাপিয়ে আপনারা এগিয়ে যাবেন। নতুন কোনও দায়িত্বের ভার আপনাদের উপর আসতে পারে। এর ফলে পেশাজীবনে অনেক উন্নতি করতে পারবেন। সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কুম্ভ: রথযাত্রা থেকে কুম্ভ জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যাবে। জীবনে আসবে সুপরিবর্তন। এই সময় আপনারা কোনও সম্পত্তি কিনতে পারেন। সেই সম্পত্তি আপনাদের সঙ্গে দীর্ঘ কাল রয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জীবনের সব ক্ষেত্রে সৌভাগ্য কুম্ভ জাতক-জাতিকাদের সঙ্গে থাকবে। আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হবে।