Advertisement
E-Paper

গুরুর বার বৃহস্পতিতে করা নিষিদ্ধ পাঁচ সাধারণ কাজ, অন্যথায় সংসারের উপর পড়ে অলক্ষ্মীর ছায়া! শান্তি বিঘ্নিত হয়

জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু কাজের কথা বলা হয়েছে যা বৃহস্পতিবারে একেবারেই করতে নেই। বদলে বিশেষ এই দিনে করা যেতে পারে অন্য কিছু কাজ।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৬:৩০
astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

সপ্তাহে সাত দিনের মধ্যে বৃহস্পতিবার দিনটিকে গুরুর দিন মনে করা হয়। এটি অত্যন্ত শুভ একটি দিন। বিশেষ এই দিনে নানা প্রকার শুভ কাজ করা ছাড়াও শ্রীবিষ্ণুর পুজো করা হয়। শাস্ত্রমতে, বৃহস্পতি হলেন গুরু গ্রহ। বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর আরাধনা করারও দিন। জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু কাজের কথা বলা হয়েছে যা বৃহস্পতিবারে একেবারেই করতে নেই। বদলে বিশেষ এই দিনে করা যেতে পারে অন্য কিছু কাজ। বৃহস্পতিবার কী করা উচিত এবং কী কী করতে নেই, জেনে নিন।

বৃহস্পতিবার কোন কাজগুলি করতে হয়?

১) বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন হলুদ রঙের যে কোনও খাবার খেতে।

২) কিছুটা গুঁড়ো হলুদ গঙ্গাজলে মিশিয়ে কপালে তিলক পরুন। এই তিলক বাড়ির সকল সদস্যদের কপালে পরাতে হবে।

৩) বৃহস্পতিবার তুলসীগাছে হলুদ মিশ্রিত গঙ্গাজল অবশ্যই অর্পণ করুন। এতে তুলসীদেবীর কৃপা আপনার প্রতি সর্বদা বজায় থাকবে।

৪) বৃহস্পতিবারে কেউ হলুদ ধার নিতে চাইলে কোনও মতেই দেবেন না। এতে দারিদ্র পিছু ছাড়বে না।

৫) বৃহস্পতিবার দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবের অভিষেক করলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৬) বাড়ির প্রত্যেক সদস্য দুধের মধ্যে কেশর মিশিয়ে পান করুন। এর ফলে নানা দিক থেকে লাভ করতে পারবেন। কেশর সম্ভব না হলে সামান্য হলুদ মিশিয়ে পান করতে পারেন।

বৃহস্পতিবার কোন কাজগুলি করতে নেই?

১) বৃহস্পতিবার মহিলাদের পুরো চুল ধুয়ে স্নান করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র।

২) পুরুষেরা এই দিন চুল-দাড়ি কাটবেন না।

৩) বৃহস্পতিবার কখনওই কলা দান করতে নেই।

৪) এই দিন বাড়িতে কোনও প্রকার গাছ লাগানো উচিত নয়।

৫) বৃহস্পতিবার জামাকাপড় ধোয়া উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

Astro Tips Astrology Astrological Remedies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy