Advertisement
E-Paper

রথের দড়িতে টান পড়ার সঙ্গেই আসে দেবী বিপত্তারিণীর পুজো! চলতি বছর ব্রতপালনের দিন ও শুভ সময়গুলি জেনে নিন

পৌরাণিক কাহিনি অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যার বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৭:২৭
bipodtarini

—প্রতীকী ছবি।

বিপদ থেকে রক্ষা করেন যিনি তিনিই সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। দেবী দুর্গার ১০৮ অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী। দেবী কখনও দশভুজা, কখনও চতুর্ভুজা।

পৌরাণিক কাহিনি অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যার বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা।

দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা-বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টোরথের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়।

১ শ্রাবণ, ১৮ জুলাই, শনিবার এবং ৪ শ্রাবণ, ২১ জুলাই, মঙ্গলবার পালিত হয় শ্রীশ্রী বিপত্তারিণী ব্রত।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

১ শ্রাবণ, ১৮ জুলাই, শনিবার।

তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) পঞ্চমী রাত ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।

৪ শ্রাবণ, ২১ জুলাই, মঙ্গলবার।

তিথি- (আষাঢ় শুক্লপক্ষ) অষ্টমী অহোরাত্র।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

১ শ্রাবণ, ১৮ জুলাই, শনিবার।

তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) চতুর্থী সকাল ৮টা ৩৯ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত পড়ে পঞ্চমী।

৪ শ্রাবণ, ২১ জুলাই, মঙ্গলবার।

তিথি- (আষাঢ় শুক্লপক্ষ) সপ্তমী সকাল ৭টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত পড়ে অষ্টমী অহোরাত্র।

Bipadtarini puja Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy