শাড়ি ভাল কি মন্দ, তা নিয়ে অনেকেরই খুঁতখুঁতানি রয়েছে। তবে ফ্যাশনদুনিয়ার অভিজ্ঞরা বলেন, শাড়ির সাজ কেমন হবে তা নির্ধারণ করে দেয় ব্লাউজ়। কাট আর নকশার হেরফেরে শাড়ি যেমন প্রবল রক্ষণশীল হয়ে উঠতে পারে, তেমনই হতে পারে বিশ্বের সেরা আবেদনময় সাজ। শাড়িকে তেমন চোখ-না-ফেরাতে পারা আবেদনময় করে তুলতে স্লিভলেস বা হাতকাটা ব্লাউজ় হতে পারে সেরা ‘অস্ত্র’। তবে একঘেয়ে নকশায় ভরসা না রেখে বেছে নিন হাতকাটা ব্লাউজ়ের কিছু ছক ভাঙা কাটিং।
নকশা ১ : গলা বন্ধ। তবে কাঁধ কিছুটা বাড়তি প্রদর্শন করা হয়েছে। কমানো হয়েছে ব্লাউজ়ের দৈর্ঘ্যও। রুক্মিনী মৈত্রের ত্বকের রঙের ব্লাউজ়ের উপরে পুঁতির মালার নকশা দেখে সভ্যতার আদি যুগের ঊর্ধ্বাঙ্গের পোশাকের কথা মনে পড়ে যায়। যখন কাপড়ের বদলে গয়না দিয়েই তৈরি হত বক্ষবন্ধনী ।
নকশা ২: পিঠ ঢাকা পড়েছে কোমর থেকে অনেকখানি উপরে পিঠের মাঝামাঝি থাকা কেবল দেড় ইঞ্চি জুড়ে থাকা অংশটিতে। বাকিটুকু ফাঁকা, ইংরেজি এক্স অক্ষরের আদলের ওই ব্লাউজ়ের হাত গলানোর জায়গাটি অনেকটা মিলিটারি ভেস্টের মতো কায়দায় কাটা। তবে পুরোটাই ঠাসা পুঁতির কাজে ভরা।
নকশা ৩: পাখা মেলা প্রজাপতির মতো চোলি কাটের ব্লাউজ়। সেই অংশটিই ব্লাউজ়ের মূল অংশ। যা ধরে রেখেছে স্বচ্ছ শিফনের স্ট্র্যাপ। ব্লাউজ় জুড়ে রয়েছে স্বচ্ছ কাটদানা এবং সোনালি চুমকির সিক্যুইনের কারুকাজ।
নকশা ৪: সাধারণ একটি ব্লাউজ় অসাধারণ হয়ে উঠেছে গলার প্লিট করা কলারের নকশায়। সামনে এবং পিঠে ডিপ ভি কাটিংয়ের ধার বরাবর ৩-৪ ইঞ্চি চওড়া কাপড় প্লিট করে জুড়ে দেওয়া হয়েছে। হাতাহীন ব্লাউজ়ে সেই বিস্তৃত কলারই তৈরি করেছে মায়াময়তা।
নকশা ৫: কিয়ারা আডবাণীর ব্লাউজ়ের বিশেষত্ব তার বিপজ্জনক হেমলাইনে। হঠাৎ মনে পারে ব্লাউজ়ের কাটিং উল্টে গিয়েছে। গলার ‘ভি শেপ’ ভুল করে চলে গিয়েছে নীচের দিকে। কিন্তু আদতে ওটিই নকশা। আর নীচের উল্টানো ভি-এর মতো কাটা অংশটি আসলে জোড়া রয়েছে স্বচ্ছ স্ট্রেচেবল কাপড় দিয়ে। যাতে ব্লাউজ় কোনও ভাবেই নিজের জায়গা থেকে নড়াচড়ার জায়গা না পায়। এমন ব্লাউজ় নকশাহীন হতে পারে। আবার সিক্যুইনের কারুকাজ করাও হতে পারে।
নকশা ৬: এ ব্লাউজ় দেখলে মনে হবে পোশাক নয়, সুচসুতোর সূক্ষ্ম নকশাই এখানে মুখ্য। ব্লাউজ় কেবল সেই নকশার ক্যানভাসের কাজ করেছে। হালকা গোলাপি রঙের হার্ট শেপের ব্লাউজ়ে কাঁথা স্টিচ আর গাঢ় রঙের কাপড়ের বর্ডার। মাঝের অংশের মূল আকর্ষণ গোলাপের কাশ্মীরি স্টিচের কারুকাজ। রিবনের মতো সরু দু’টি স্ট্র্যাপ ধরে রেখেছে ব্লাউজ়টিকে।
নকশা ৭: লেস দিয়ে ঢাকা কাঁধের অংশটুকু। আর ব্লাউজ়ের বাকি অংশটুকু ধরে রেখেছে আধ ইঞ্চি চওড়া ফিতে। যা কোমরে বেড় দিয়ে ফিরে গিয়েছে সামনে। খোলা পিঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুঁতির ঝালর। ওই লেস-পুঁতির কারুকাজই চওড়া পিঠের হাত কাটা ব্লাউজ়টিকে ‘ক্লাসিক’ বানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
- উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
- সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
-
শতবর্ষপ্রাচীন প্রতিমার পুজোর ভোগে ১০ রকমের খাবার! দেবাদৃতার ঘরোয়া লক্ষ্মীপুজো ঠিক কেমন হল
-
ঘরোয়া ভাবে মেয়েকে সঙ্গে নিয়ে এ বার লক্ষ্মীপুজো শ্রীলেখার! দেবীর কাছে কোন বিশেষ প্রার্থনা করবেন তিনি?
-
‘মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করান,’ অপরাজিতার বাড়ির লক্ষ্মীপুজোয় এ বার কী কী আয়োজন?
-
কেন জোড়া ইলিশ দেওয়া হয় লক্ষ্মীপুজোয়? তেল-মশলা ছাড়াই বানানো হয় ভোগপ্রসাদ, রন্ধনের নিয়মও আলাদা
-
লক্ষ্মীলাভে কেন পিছিয়ে বাংলা ছবি, কোন পথে আসবে সমৃদ্ধি? কী বলছেন প্রযোজক-পরিচালক-অভিনেতারা