বাঙালি হেঁশেলে পোস্তর আলাদাই কদর। আলু পোস্ত-বিউলির ডালের জুটি বলে বলে গোল দিতে পারে নামী-দামি খাবারকেও। তবে পুজো-পার্বণের দিনগুলিতে একটু অন্য রকম হলে ক্ষতি কী? পোস্ত দিয়েই রাঁধুন রকমারি আমিষ খাবার। হাত চেটে খাবেন সকলে।
বাদাম-পোস্ত দিয়ে চিকেন ভাপা
পোস্ত দিয়ে মুরগি ভাপা। ছবি:সংগৃহীত।
পার্বণের দিনে কষিয়ে রেঁধে গলদঘর্ম হতে না চাইলে বরং এ রান্না করে ফেলুন। হাড়া ছাড়া মুরগির মাংস টুকরো করে কেটে নিন। মাংসে নুন-হলুদ, জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা মাখিয়ে নিন। যোগ করুন কাজুবাদাম, পোস্তবাটা। বেশ কিছুটা পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, সর্ষের তেল দিয়ে মাংস ভাল করে মাখুন। গরমমশলা ছড়িয়ে দিন অল্প। টিফিনকৌটোয় মিশ্রণটি ভরে ভাপে বসান। মাংসের পরিমাণের উপর নির্ভর করবে রাঁধতে কতটা সময় লাগবে। পোস্ত ভাপা মুরগির মাংস গরম ভাতে দারুণ লাগবে।
নারকেল পোস্ত দিয়ে চিংড়ি ভাপা
পোস্ত দিয়ে চিংড়ি ভাপা। ছবি:সংগৃহীত।
চিংড়ি মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। সর্ষে, পোস্তবাটা চিংড়ির সঙ্গে মাখিয়ে নিন। যোগ করুন নারকেলের দুধ। চেরা কাঁচালঙ্কা আর বেশি করে সর্ষের তেল দিয়ে চিংড়ির মিশ্রণটি টিফিনকৌটোয় ভরে ভাপিয়ে নিন।
ডিম-পোস্ত ভাপা
পোস্ত দিয়ে ডিম ভাপা। ছবি:সংগৃহীত।
ডিম সেদ্ধ করে লম্বালম্বি টুকরো করে কেটে নিন। পেঁয়াজকুচি, লঙ্কার কুচি, নুন-হলুদ দিয়ে মাখিয়ে নিন। যোগ করুন সর্ষে-পোস্ত বাটা। চেরা কাঁচালঙ্কা আর সর্ষের তেল মাখিয়ে কৌটোয় ভাপিয়ে নিন। ডিমের কারি বা কোর্মার চেয়ে স্বাদ হবে একেবারেই আলাদা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
- উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
- সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
-
শতবর্ষপ্রাচীন প্রতিমার পুজোর ভোগে ১০ রকমের খাবার! দেবাদৃতার ঘরোয়া লক্ষ্মীপুজো ঠিক কেমন হল
-
ঘরোয়া ভাবে মেয়েকে সঙ্গে নিয়ে এ বার লক্ষ্মীপুজো শ্রীলেখার! দেবীর কাছে কোন বিশেষ প্রার্থনা করবেন তিনি?
-
‘মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করান,’ অপরাজিতার বাড়ির লক্ষ্মীপুজোয় এ বার কী কী আয়োজন?
-
কেন জোড়া ইলিশ দেওয়া হয় লক্ষ্মীপুজোয়? তেল-মশলা ছাড়াই বানানো হয় ভোগপ্রসাদ, রন্ধনের নিয়মও আলাদা
-
লক্ষ্মীলাভে কেন পিছিয়ে বাংলা ছবি, কোন পথে আসবে সমৃদ্ধি? কী বলছেন প্রযোজক-পরিচালক-অভিনেতারা